ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার রাতে এই তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালক সংস্থা। এর আগে সোমবার প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল।
শুক্রবার প্রকাশিত তালিকা নিয়েও ধোঁয়াশা জারি রয়েছে। সবমিলিয়ে কতজনের নাম এই তালিকায় যুক্ত হয়েছে, কতজনকে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে কিছুই স্পষ্ট জানানো হয়নি। যাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁরা কীভাবে, কোথায় আবেদন করবেন, তাও জানায়নি নির্বাচন কমিশন। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বতাঁদের বিষয়টি সমাধানের জন্য নির্বাচন কমিশন ১৯ বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠনের কথা জানিয়েছে। তবে কী ভাবে সেই ট্রাইব্যুনালে আবেদন করতে হব, ট্রাইব্যুনাল কোথা থেকে কাজ করবে সে বিষয়ে নির্বাচন কমিশন মুখ খোলেন।
উল্লেখ্য, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময় ‘বিচারাধীন’ ভোটারদের মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম প্রকাশ করা হয়েছিল। কমিশন জানিয়েছিল তার মধ্যে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি নাম বাদ পড়েছে।
কী ভাবে নাম দেখা যাবে? রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এ প্রবেশ করে জেলা ও বুথের নাম ও এপিক নম্বর লিখে সার্চ করে দেখা যাবে নাম আছে কিনা।
প্রসঙ্গত গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন। যে তালিকা প্রকাশের পর জানা যায় প্রায় ৬০ লক্ষ ভোটার নাম বিচারাধীন তালিকায় রয়েছে । এর পর বিচাবিভাগীয় আধিকারিকরা সেই নামগুলি নিষ্পত্তি করছেন নথি যাচাই করে। বিচারাধীনদের নাম যাচাই করে ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছ কমিশন। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কররা হল।