Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নথি জাল করে ফুটপাথের দোকান বিক্রি, ফের সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের

নথি জাল করে ফুটপাথের দোকান বিক্রি, ফের সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের

Online Desk জুন 12, 2026
SUSHANTA.jpg

ওঙ্কার ডেস্কঃ আবারও তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের। এবার অভিযোগ আরও গুরুতর। নথি জাল করে সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কসবার রাজডাঙ্গা স্কুল রোডের এক বাসিন্দা। শুধু সুশান্ত ঘোষ নন, সূত্রের খবর, এফআইআরে নাম রয়েছে আরও ৪ জনের।
২০২২ সালের নভেম্বর মাসের ঘটনা। অভিযোগকারীর দাবি, তাঁর একটি দোকানের প্রয়োজন ছিল। সেই সুযোগকেই কাজে লাগান সুশান্ত। অভিযোগকারীকে আনন্দপুর রোডের রুবি ক্রসিংয়ের কাছে ফুটপাথে একটি সাত ফুটের দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বিশ্বাস অর্জনের জন্য পুরসভার জাল লাইসেন্স দেখানো হয়। জালিয়াতির ফাঁদে পড়ে অভিযুক্তদের মোটা টাকা দিয়ে দেন অভিযোগকারী। টাকা সংগ্রহের পর অভিযুক্তরা উলটো সুর গাইতে শুরু করে। অভিযোগ, যে দোকানের কথা ছিল তার পরিবর্তে ভয় দেখিয়ে জোর করে অন্য একটি চার ফুটের দোকানের চাবি ধরিয়ে দেওয়া হয়।
এতদিন অভিযোগকারী কাউন্সিলর সুশান্ত ঘোষ ও তার সহযোগীদের ভয় মুখ খুলতে পারেননি। পালাবদলের পর সাহস সঞ্চয় করে অভিযোগ করেছেন। যদিও আনন্দপুর থানায় দায়ের হওয়া অন্য অভিযোগে ইতিমধ্যেই সুশান্ত ঘোষ পলাতক।

Post Views: 86

Continue Reading

Previous: পেট্রোল পাম্প থেকে আর বাল্কে জ্বালানি কিনতে পারবে না শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলি, নির্দেশ কেন্দ্রের
Next: মনু ভাকেরের কোচ ৪৯ এই চলে গেলেন হৃদরোগে

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.