Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মনু ভাকেরের কোচ ৪৯ এই চলে গেলেন হৃদরোগে

মনু ভাকেরের কোচ ৪৯ এই চলে গেলেন হৃদরোগে

Online Desk জুন 12, 2026
WhatsApp-Image-2026-06-12-at-11.37.28-AM.jpeg

শুটার মনু ভাকেরের কোচ জসপাল রানা ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে সম্প্রতি তাঁর হৃদযন্ত্রের ব্লকেজ দূর করতে ‘স্টেন্ট’ বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ চলাকালীন জসপাল বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করেন এবং ভারতে ফেরার পথেও একই সমস্যার সম্মুখীন হন। দেশে ফেরার পরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া -এর সভাপতি কালকেশ নারায়ণ সিং দেও-এর তথ্যমতে, বৃহস্পতিবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার পর হৃদযন্ত্রের ব্লকেজ দূর করতে একটি স্টেন্টও বসান। কয়েক দিন পর দ্বিতীয় ধাপে আরও একটি স্টেন্ট বসানোর পরিকল্পনা ছিল। মৃত্যুর খবর আসার আগে পর্যন্ত জানা গিয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং তিনি সুস্থ হয়ে উঠছিলেন।

হাসপাতালে ভর্তির পর তাঁর ভাই সুভাষ রানা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘‘মিউনিখে আইএসএসএফ বিশ্বকাপ চলাকালীন তিনি (জসপাল) বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করেছিলেন। শুরুতে তিনি একে অ্যাসিডিটির সমস্যা ভেবেছিলেন এবং নিজের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যান। কিন্তু ভারতে ফেরার পথে অস্বস্তি আবার ফিরে আসে, যার ফলে দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে অবিলম্বে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’

Post Views: 82

Continue Reading

Previous: নথি জাল করে ফুটপাথের দোকান বিক্রি, ফের সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের
Next: গেরুয়া রাজ্যে কমলা সতর্কতা

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.