ওঙ্কার ডেস্ক : অবশেষে দক্ষিণে মিলল স্বস্তি। বিগত ২-৩ দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। যারফলে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। তীব্র দাবদহের হাত থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী।
আজ শুক্রবার, কেমন থাকবে আবহাওয়া?
চলুন জেনে নেওয়া যাক,
বিগত ২-৩ দিনের মত আজও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। কিছু জেলায় জারি রয়েছে কমলা সতর্কতাও। বিশেষত, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আজ, কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে জারি সতর্কতা । এই জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে।
এবার উত্তরবঙ্গের খবরাখবর , ১২ থেকে ১৪ জুন পর্যন্ত পাহাড়ি এলাকাতে জারি হলুদ সতর্কতা । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও জারি হলুদ সতর্কতা। এই সব জেলাতেও ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে।