Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফিরহাদকে কুরুচিকর মন্তব্য, হুমায়ুনকে সতর্ক করল সংখ্যালঘু সংগঠন

ফিরহাদকে কুরুচিকর মন্তব্য, হুমায়ুনকে সতর্ক করল সংখ্যালঘু সংগঠন

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
humayun-babri.jpg

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : বারংবার কুরুচিকর মন্ত্যব্য করায় এবার তা প্রত্যাহারের জন্য জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে সতর্ক করল সংখ্যালঘু সংগঠন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিল অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান। হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে লাগাতার কুরুচিকর মন্তব্য করেই চলেছেন। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক কখনও তাঁকে পোল্ট্রি মুরগি কখনও বা মুর্শিদাবাদে এলে তাঁকে আস্ত যেতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, নতুন দল তৈরি করার পর শবে বরাত উপলক্ষে গত বুধবার খিদিরপুরে যান হুমায়ুন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তাঁর খিদিরপুরে আসা তাৎপর্যপূর্ণ। যদিও খিদিরপুরে হুমায়ুন কবিরের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় কয়েক শতাধিক মানুষ। হুমায়ুন কবির দাবি করেন ফিরাদ হাকিমের নির্দেশেই তাঁকে ঘিরে এই বিক্ষোভ করা হয়েছে। বিক্ষোভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির পরিষ্কার বলেন “ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে ঢুকলে আস্ত ফিরতে দেব না।’
এর আগেও হুমাইয়ুনের মন্তব্যের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন। তবে এইবার যেন সুর আরও একটু কড়া। কুরুচিকর মন্ত্যব্য প্রত্যাহার না করলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে পাল্টা গণতান্ত্রিক আন্দোলনের হুমকি অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সংগঠনের চেয়ারম্যান নাসির আহমেদ পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তিনি জানান, যদি হুমায়ুন কবির মন্ত্যব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে লাগাতার আন্দোলন করা হবে। এছাড়াও তিনি বলেন ২০২৬ বিধানসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই সমস্ত জায়গায় তার যাতে জামানত বাজেয়াপ্ত হয় সেই ব্যবস্থা করবেন। এখন দেখার কী সিদ্ধান্ত নেন হুমায়ুন কবীর।

Post Views: 190

Continue Reading

Previous: বাজেট অধিবেশনে তুমুল হইচই, উদয়ন-শুভেন্দু বাগযুদ্ধ
Next: সাফাই কর্মীদের কর্মবিরতি, জঞ্জাল সাফাইয়ে জাতীয় কংগ্রেসের সদস্যরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.