Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অজয় এডওয়ার্ড এবার কংগ্রেসে?

অজয় এডওয়ার্ড এবার কংগ্রেসে?

Online Desk ডিসেম্বর 26, 2023
83zrflkW.jpeg

তামসী রায় প্রধানঃ বছর ঘুরলে লোকসভা নির্বাচন। তার আগে বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। বাংলার পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি কংগ্রেসে সঙ্গে হাত মিলিয়েছেন বিনয় তামাং। ফের বহুদিন পর দুই পাহাড়ি জেলায় পতপত করে উঠছে কংগ্রেসের পতাকা। দার্জিলিং কালিংপং এর পাহাড়ে নড়েচড়ে বসেছে কংগ্রেস। এবার জিএনএলএফ নেতা মহেন্দ্র ছেত্রী এবং হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড পা বাড়ল কংগ্রেসের দিকে! মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে এক প্রস্ত বৈঠক করেছেন তাঁরা আলাদা আলাদা ভাবে।
অজয় এডওয়ার্ড দীর্ঘ সময় জিএনএলএফ দলে ছিলেন। কিছুদিন আগেই নিজের দল হামরো পার্টি গঠন করেন। দার্জিলিং পুরসভার নির্বাচনে ক্ষমতা দখল পর্যন্ত করেছিল অজয়ের হামরো পার্টি । কিন্তু কাউন্সিলরদের দলবদলের জেরে সেই ক্ষমতা হাতছাড়া হয়। কিন্তু পাহাড়ের রাজনীতিতে জায়গা করে নিতে সক্ষম হন অজয়। এদিনের বৈঠকের পর স্পষ্ট, সেই অজয়কেই এবার নিজেদের শিবিরে টানতে চাইছে কংগ্রেস।

বিনয়ের ওপরই ভর করে পাহাড়ে কংগ্রেসের দাপট ফেরাতে চাইছে রাহুল অধীর ব্রিগেড। এবার অজয় দের সঙ্গে কথা বলে কংগ্রেস নেতৃত্ব বুঝে নিতে চাইছে লোকসভায় পাহাড়ি ফসল তুলতে পারবে কিনা! সূত্রের খবর, রাহুলের সঙ্গে বৈঠকে তাঁরা কথা দিয়েছে, দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিনয় তামাং ‘হাত’ চিহ্ন নিয়ে ভোটে দাঁড়ালে অজয় এডওয়ার্ডরা সকলেই কংগ্রেসকে সমর্থন করবে।

Post Views: 75

Continue Reading

Previous: সত্যজিতের ছবি টেনে মমতাকে ‘হীরক রানী’ আখ্যা শাহের
Next: মুম্বাইে ফের সিরিয়াল ব্লাস্টের হুমকি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.