Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারত-পাক সংঘাতের সময় আত্মনির্ভর ভারতের দক্ষতা প্রমাণ করেছে আকাশতীর

ভারত-পাক সংঘাতের সময় আত্মনির্ভর ভারতের দক্ষতা প্রমাণ করেছে আকাশতীর

Online Desk মে 16, 2025
20250516_164931.jpg

ওঙ্কার ডেস্ক: আকাশতীর। ভারতের আত্মরক্ষায় সুরক্ষার প্রাচীর। ৯ এবং ১০ মে রাতে, যখন পাকিস্তান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ভারতীয় সামরিক ও বেসামরিক এলাকায় আক্রমণ শানাচ্ছে তখন তাদের মোকাবিলা করেছে আকাশতীর।

আকাশতীর পাকিস্তানের সমস্ত বিমানবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, অন্যান্য মাইক্রো ইউএভি এবং অন্যান্য যুদ্ধাস্ত্র রুখে দিয়েছিল এবং ভারতীয় আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছিল। কী এই আকাশতীর? সম্পূর্ণ দেশীয় পণ্য দিয়ে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা। যা ভারতের আত্মনির্ভরতার দক্ষতা তুলে ধরে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করতে বাধা দেয় আকাশতীর। একাধিক ফিড – আবহাওয়া, ভূখণ্ড এবং রাডার ইন্টারসেপ্ট থেকে তথ্য নিয়ে রিয়েল-টাইম সিদ্ধান্ত নেওয়ার, মিশন পুনর্নির্মাণ করার এবং নিজে থেকে আক্রমণ চালানোর ক্ষমতা। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন যে তারা এর আগে কখনও এমন কিছু দেখেননি।

আকাশতীর একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে, এটি প্রক্রিয়া করে এবং স্বয়ংক্রিয় ভাবে সিদ্ধান্তের অনুমতি দেয়। আকাশতীর বৃহত্তর C4ISR (কমান্ড, নিয়ন্ত্রণ, যোগাযোগ, কম্পিউটার, গোয়েন্দা, নজরদারি এবং পুনর্বিবেচনা) কাঠামোর অংশ, যা অন্যান্য সিস্টেমের সাথে সমন্বয় করে কাজ করে।

উল্লেখ্য, গত ৭ মে ভোরে অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তানের তরফে ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছিল। যা সামাল দিয়েছিল আকাশতীর। ভারতের নিজস্ব পণ্য দিয়ে তৈরি এমন প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের বিশ্লেষকদের নজর কেড়েছে।

Continue Reading

Previous: পাকিস্তানের মদতে সন্ত্রাসী কর্মকাণ্ড
Next: সেনাপ্রধানকে অপসারণ করলেন প্রেসিডেন্ট পুতিন

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.