Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পাকিস্তানের মদতে সন্ত্রাসী কর্মকাণ্ড

পাকিস্তানের মদতে সন্ত্রাসী কর্মকাণ্ড

Online Desk মে 16, 2025
20250506_130628.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে দেশটি তিন দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন করে আসছে। আসিফ এটিকে “ভুল” বলেও বর্ণনা করেছেন এবং বলেছেন যে পাকিস্তানকে তার কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর পাক মন্ত্রীর এই স্বীকারোক্তি কার্যত শোরগোল ফেলে দিয়েছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী সময়ে ৭ মে ভোরে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে বাহাওয়ালপুর এবং মুরিদকেতে থাকা একাধিক জঙ্গি ডেরা। ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের মতো গোষ্ঠীগুলির ঘাঁটি।

পাকিস্তানকে বারবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য অভিযুক্ত করা হয়েছে। জম্মুকাশ্মীর-সহ ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা পাকিস্তান বা পাক-অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে সংঘটিত করেছে। গত দুই দশক ধরে (২০০৫-২০২৫), ভারত অসংখ্য সন্ত্রাসী হামলার সাক্ষী থেকেছে, যার বেশিরভাগই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মুকাশ্মীরে ঘটেছে। এগুলির মধ্যে রয়েছে সামরিক ও পুলিশ প্রতিষ্ঠানের উপর ফিদায়েইন হামলা থেকে শুরু করে তীর্থযাত্রী ও পর্যটক-সহ বেসামরিক নাগরিকদের উপর হামলার ঘটনা।

২০০৮ সালে পাকিস্তানের মদতপুষ্ট এবং পরিচালিত লস্কর-ই-তৈবার ১০ জন সন্ত্রাসী মুম্বইতে নৃশংস হামলা চালিয়েছিল। চার দিন ধরে চলা এই সংঘর্ষে ১৮ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২৬ জন বিদেশী নাগরিক-সহ ১৬৬ জন নিহত এবং ৩০৮ জন আহত হয়েছিলেন। ২০০৮ সালের ২৬ থেকে ২৯ নভেম্বর মুম্বইয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস, লিওপোল্ড ক্যাফে, তাজ হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল এবং নরিমান হাউস-সহ ১৩টি জায়গায় নির্বিচারে গুলি চালানো, গ্রেনেড নিক্ষেপ এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালানো হয়। অন্যান্য উল্লেখযোগ্য হামলার মধ্যে রয়েছে ২০০৬ সালের কুলহাদ ডোডা গণহত্যা (১৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যু) এবং শ্রীনগর ও বারামুল্লায় একাধিক আইইডি হামলা, যার ফলে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা ঘটেছে। লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিন এর মতো জঙ্গিগোষ্ঠীগুলি এই সমস্ত হামলার পিছনে ছিল। যাদের গোপন আস্তানা এবং প্রশিক্ষণ শিবির রয়েছে পাকিস্তানে।

২০১৪ সালের আরনিয়া ও উরি হামলা এবং ২০১৫ সালের রাজবাগ থানায় হামলায় পাক-অনুপ্রবেশকারীরা জড়িত ছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। যেখানে পাকিস্তানে অবস্থিত জইশ-ই-মহম্মদের আইইডি আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন।

২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে হামলায় বদল আনে জঙ্গিরা। রাজৌরি-পুঞ্চ, রিয়াসি, পুলওয়ামা এবং বারামুল্লায় তীর্থযাত্রী, বেসামরিক নাগরিক এবং সেনা কনভয়কে লক্ষ্য করে হামলা সংঘটিত করে। বিশেষ করে ডাংরি (২০২৩), রিয়াসি (২০২৪) এবং পহেলগাঁও (২০২৫)।

Continue Reading

Previous: জমি বিবাদই উন্নতির প্রথম কাঁটা
Next: ভারত-পাক সংঘাতের সময় আত্মনির্ভর ভারতের দক্ষতা প্রমাণ করেছে আকাশতীর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.