Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের অধীনে আনার প্রক্রিয়া শুরু

আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের অধীনে আনার প্রক্রিয়া শুরু

Online Desk অক্টোবর 1, 2026
1000386222.jpg

ওঙ্কার ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ বদলের উদ্যোগ নিল রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন থেকে বিশ্ববিদ্যালয়টিকে উচ্চশিক্ষা দফতরের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে প্রাথমিক নির্দেশিকা জারি করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের পক্ষ থেকেই নির্দেশিকা জারি করা হয়েছে। এর পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে রাজ্য।

হস্তান্তরের আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও বিভিন্ন নথিপত্র যাচাই করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রশাসনিক নথিও পরীক্ষা করা হবে।
এই যাচাইয়ের দায়িত্ব থাকবে স্বরাষ্ট্র দফতরের হাতে। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি, প্রশাসনিক দায়িত্ব এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ উচ্চশিক্ষা দফতরের হাতে তুলে দেওয়া হবে।

অর্থাৎ, মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার পথে এগোচ্ছে রাজ্য সরকার।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় এই পরিবর্তনের জন্য এখন সম্পত্তি ও নথিপত্র যাচাই এবং হস্তান্তর প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে।

Continue Reading

Previous: মাঝ-আকাশে ছুরির আঘাত, ‘শত্রু’ সহকর্মী পাইলট! শতাধিক প্রাণ বাঁচিয়ে এখন কেমন আছেন স্মিত?
Next: রেজিনগরে চকলেট কুড়োতে গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
1000189490.jpg

আরজি করের ধর্ষিতা চিকিৎসকের দেহ সৎকারের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.