Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রেজিনগরে চকলেট কুড়োতে গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

রেজিনগরে চকলেট কুড়োতে গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 1, 2026
1000366826.jpg

ওঙ্কার ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগরে প্রচার গাড়ি থেকে ছোড়া চকোলেট কুড়োতে গিয়ে ছ’বছরের জাসমিনা খাতুনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার মৃত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে রেজিনগরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, তা জানতে চান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই কারণে বর্তমানে দুই কেন্দ্রেই রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। কিছুদিন আগে রেজিনগরে প্রচারে গিয়েছিল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ঋতব্রতপন্থী গোষ্ঠী। সেই প্রচারের সময় একটি গাড়ি থেকে চকোলেট ছোড়া হচ্ছিল বলে অভিযোগ। মাইকের শব্দ শুনে সেখানে ছুটে যায় ছ’বছরের জাসমিনা। চকোলেট কুড়োতে গিয়ে মাটিতে পড়ে যায় শিশুটি। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জাসমিনাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় জাসমিনার।

বৃহস্পতিবার মুর্শিদাবাদে উপনির্বাচনের প্রচারে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রচার সভায় যাওয়ার আগে রেজিনগরে জাসমিনার বাড়িতে পৌঁছন তিনি। মৃত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের পাশে থাকার কথাও জানান তিনি।

Continue Reading

Previous: আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের অধীনে আনার প্রক্রিয়া শুরু
Next: কৃষক না হয়েও সমবায় থেকে ৯৫ লক্ষ ঋণ? প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের বিরুদ্ধে তদন্তে দুর্নীতি দমন কমিশন

সম্পর্কিত গল্প

New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
1000189490.jpg

আরজি করের ধর্ষিতা চিকিৎসকের দেহ সৎকারের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.