Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বহু প্রতীক্ষিত সেতু পেল চেংমারির বালাপাড়া বনবস্তিবাসী

বহু প্রতীক্ষিত সেতু পেল চেংমারির বালাপাড়া বনবস্তিবাসী

Online Desk জুলাই 19, 2024
FDFGDGDFG.png

শংকর সেনগুপ্ত,আলিপুরদুয়ার: আড়াই দশক পর বহু প্রতীক্ষিত কাঠের সেতু পেল চেংমারির বালাপাড়া বনবস্তি বাসী। শুক্রবার কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায় নতুন কাঠের সেতুর উদ্বোধন হল। যৌথ বন পরিচালন কমিটি ও বন বিভাগের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনে উপস্থিত ছিলেন বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা, ভল্কা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মন, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ জয়ন্তকুমার কার্জি সহ অন্যরা। বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, ”সেতুটি তৈরি হওয়াতে নদীর ওপারের বাসিন্দাদের যেমন সুবিধা হবে। বন বিভাগের কর্মীদেরও জঙ্গল রক্ষার কাজে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে।” উল্লেখ্য, বালাপাড়া অসম-বাংলা সীমানায় অবস্থিত। সঙ্কোশ নদীর শাখা নদী ঘোলানি পার করে বালাপাড়া গ্রামে যেতে হয়। ১৯৯৯ সালে ঘোলানি নদীর সেতুটি ভেঙে যায়। নৌকায় চেপে এতদিন বাসিন্দাদের যাতায়াত করতে হতো। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। প্রায় দেড় দশক পর সেখানে কাঠের সেতু তৈরি করা হল।

Post Views: 57

Continue Reading

Previous: দূর্ঘটনা গ্রস্থ গাড়ির ডিকি ভেতর বস্তায় বস্তায় নিষিদ্ধ নে*শা
Next: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, ২১শে জুলাই কেমন থাকবে আবহাওয়া

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026

You may have missed

drft.png

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মার্চ 10, 2026
sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.