Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

নিজস্ব সংবাদদাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ালচিত্রে কালি লাগানোর অভিযোগে গ্রেফতার চারজনের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করল ঢাকা পুলিশ। শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেওয়ালে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত এএনএম আয়াস, যিনি নিজেকে হাসিনা-বিরোধী নেতা হিসেবে পরিচয় দেন এবং ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের সদস্য সচিব। তাঁর সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং রবিবার চারজনের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের ডেপুটি কমিশনার জাহিদুল ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগেই তাঁদের গ্রেফতার দেখানো হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট হল, চলতি মাসেই সেগুনবাগিচা এলাকার ফুটপাথ দখলমুক্ত করে স্থানীয় পুর কর্তৃপক্ষ এবং ফুটপাথ সংলগ্ন দেওয়ালটিকে নতুন করে সাজানো হয়। সেই দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় সহ বাংলার বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। অভিযোগ, শনিবার সেই দেওয়াল থেকেই রবীন্দ্রনাথের ছবিটি মুছে ফেলার চেষ্টা করেন আয়াস এবং কালি লেপে দেন। ঠিক কী কারণে তিনি এই কাজ করলেন, তা এখনও তদন্ত সাপেক্ষ। তবে অভিযুক্ত যুবনেতার অতীত রেকর্ডও বিতর্কিত, গত মাসেই মাগুরায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসানের বাড়ির সামনে মূত্রত্যাগ করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। এছাড়াও গত দু’বছরে একাধিকবার শেখ হাসিনা-বিরোধী এবং ভারত-বিরোধী মন্তব্য করে সমাজমাধ্যমে আলোচনায় এসেছেন আয়াস।

Continue Reading

Previous: জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক
Next: খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.