Skip to content
অক্টোবর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • তৈরি হয়েছে নিম্নচাপ, সোমবার সকালেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে

তৈরি হয়েছে নিম্নচাপ, সোমবার সকালেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-16.webp

অর্পিতা মুখার্জি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর নাম হবে ‘অর্ণব’।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দক্ষিণ-পূর্ব দিকে এগোচ্ছে। শনিবার রাত সাড়ে ১১টায় এর অবস্থান ছিল আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৪৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার এটি দক্ষিণ দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরেই পশ্চিম-উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। এরপর সোমবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হবে। সমুদ্রে আরও শক্তি সঞ্চয় করে মঙ্গলবার সকালের মধ্যে তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র ঘূর্ণিঝড় এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেবে। বুধবার সকালে এটি পৌঁছবে অন্ধ্রপ্রদেশ উপকূলে। বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূলে বুধবার দুপুর নাগাদ অতি তীব্র আকারে আছড়ে পড়বে। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার, দমকা হাওয়া ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এই সিস্টেমের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। রবিবার থেকেই হাওয়ার বেগ বাড়তে শুরু করেছে। সোমবার সমুদ্রে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার, মঙ্গলবার ৯০ থেকে ১১০ কিলোমিটার এবং বুধবার ১১৫ থেকে ১২৫ কিলোমিটার।

পশ্চিমবঙ্গের উপকূলে মঙ্গলবার থেকে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবারের পর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা সমুদ্রে আছেন তাঁদের মঙ্গলবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। রাজ্যের উপকূলে মঙ্গলবার থেকে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। কলকাতা, হাওড়া, হুগলিতে বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বুধ থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী তিন দিন তাপমাত্রার বড় পরিবর্তন নেই, তারপর ২ থেকে ৩ ডিগ্রি পারদ নামতে পারে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।

Continue Reading

Previous: বিজয়ার ব্যানার বাঁধা নিয়ে তুলকালাম দুর্গাপুরে, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ড্রেনে ফেলে মারধরের অভিযোগ
Next: গল্প

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

গুলি-কাণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া টাইগারের, জানালেন কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-20.webp

আসানসোলে কারখানার ভেতর শ্রমিকের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জামুরিয়ায়

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-19.webp

চলে গেলেন শিল্পী যোগেন চৌধুরী, থেমে গেল নিরবচ্ছিন্ন রেখার যাত্রা

Online Desk অক্টোবর 25, 2026

You may have missed

New-Project-21.webp

গুলি-কাণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া টাইগারের, জানালেন কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-20.webp

আসানসোলে কারখানার ভেতর শ্রমিকের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জামুরিয়ায়

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-19.webp

চলে গেলেন শিল্পী যোগেন চৌধুরী, থেমে গেল নিরবচ্ছিন্ন রেখার যাত্রা

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-18.webp

রবিবারই ইরানে ফের হামলা! বিস্ফোরক বার্তা ট্রাম্পের, তবে কী ফের যুদ্ধ পশ্চিম এশিয়ায়?

Online Desk অক্টোবর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.