Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুনীলের উত্তরসূরী নেই জানিয়ে দিলেন অ্যালভিটো

সুনীলের উত্তরসূরী নেই জানিয়ে দিলেন অ্যালভিটো

Online Desk জুন 6, 2024
IMG20240605164057.jpg

স্পোর্টস ডেস্ক :দেশের হয়ে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে অবসর নেবেন সুনীল ছেত্রী। যুবভারতীতে এই বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিট একপ্রকার নেই। এই অবস্থায় সুনীল ঘিরে আবেগের বিস্ফোরণ। গোটা গ্যালারিতে যেমন সুনীলের মুখোশ দর্শকদের দেবে আইএফএ তেমনই ম্যাচ শেষে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর আইএফএ সুনীলকে সংবর্ধনাও দেবে। ম্যাচ নিয়ে আগ্রহ প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহাও। এদিন তিনি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানে বললেন,’ভারতীয় দলের কাছে ম্যাচটা জিতে সুনীলকে ফেয়ারওয়েল দেওয়ার যেমন দারুন সুযোগ তেমনই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যেতে পারবে। আশা করছি ছেলেরা দুটো কাজই করতে পারবে।’অসাধারণ সার্ভিস ১৯ বছর দেশকে সার্ভিস দেওয়া সেরা ফুটবল খেলাটা মোটেও কম নয়।সুনীলকে নিয়ে আলভিটো জানালেন,’ও পরের দিন সকালে যখন উঠবে আবেগপ্রবণ হবে। আর যখন ভারত ওকে ছাড়া পরের ম্যাচটা খেলবে ওর খারাপ লাগবে। সময় যত যাবে আশা করি মানিয়ে নেবে নিজেকে।’ সুনীলের পরে কে! আলভিটো জানালেন,’সত্যি এই মুহূর্তে কেউ নেই। অনেকে আছে যারা ক্লাব লেভেলে ভালো খেলছে। কিন্তু আইকনিক লেভেলে কেউ নেই। যত তাড়াতাড়ি কেউ উঠে আসবে সুনীলের উত্তরসূরী হিসেবে ততো ভালো।’এদিন ঐতিহ্যশালী সেন্ট জেভিয়ার্স কলেজ (St. Xavier’s College)-এর প্রাক্তনী এবং কলেজের স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত হতে চলা জেভেরিয়ান সকার লিগে অংশ নিতে চলা ক্রেডো অ্যাকলিরেটের জার্সি উন্মোচিত হল বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে।

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক শ্যাম থাপা’র হাত ধরে উন্মোচিত হয় ক্রেডো অ্যাকলিরেটের জার্সি। ভারতীয় ফুটবলের এই কিংবদন্তির পাশাপাশি এ দিনের অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল অ্যালভিটো ডি’কুনহার। প্রাক্তন এই ভারতীয় ফুটবলারকে জার্সি গায়ে দেখা যাবে এই টুর্নামেন্টে। ইস্টবেঙ্গলের জার্সিতে দীর্ঘ সময় দাপিয়ে খেলা অ্যালভিটো’কে মার্কি খেলোয়াড তথা মেন্টর হিসেবে নিযুক্ত করেছে ক্রোডো।

সেন্ট জেভিয়ার্সয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তনীরাও এই টুর্নামেন্টে অংশ নেবে। ৮ জুন এবং ৯ জুন লিগ কাম নক-আউট ভিত্তিতে এই প্রতিযোগীতা আয়োজিত হবে।

Post Views: 133

Continue Reading

Previous: যুবভারতীতে বিদায়বেলায় আবেগে ভাসতে রাজি নন সুনীল
Next: জয়ের শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে লাল হলুদ কর্তারা

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.