Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ আম্বেদকরের পরিবারের, বিক্ষোভে সামিল হওয়ায় ধন্যবাদ তৃণমূলকে

অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ আম্বেদকরের পরিবারের, বিক্ষোভে সামিল হওয়ায় ধন্যবাদ তৃণমূলকে

Online Desk ডিসেম্বর 19, 2024
20241219_133431.jpg

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে চাপানউতরের মাঝে, বৃহস্পতিবার সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন আম্বেদকরের পৌত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর । অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারির উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও ব্রায়েনকে। প্রকাশ আম্বেদকর বর্তমানে বঞ্চিত বহুজন আঘাড়ীর সভাপতি এবং আগে মহারাষ্ট্রের অকোলা কেন্দ্র থেকে দু’বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, ‘‘বাবাসাহেবের বিরুদ্ধে কোনও ধরনের অসম্মানজনক মন্তব্য সহ্য করা হবে না। অম্বেডকর-বিরোধী মানসিকতাকে নির্মূল করতে রাজপথ থেকে সংসদ পর্যন্ত লড়াই করা হবে।’’ এবং এরপরই তৃণমূলের প্রশংসা করে বলেন, ‘‘এই ধরনের মানসিকতার বিরুদ্ধে লড়তে হবে। আমি খুশি যে ডেরেকও এই লড়াইয়ের এক জন অংশীদার।’’
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ পড়ে তিনি আরও সংযোজন করে বলেন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’ যার পরেই বিরোধীরা ওয়াক অফ করলে স্থগিত হয়ে যায় রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। এই কটুক্তির জন্য অমিত শাহ যেন ক্ষমা চান সেই দাবি নিয়ে বুধবার সকালে সংসদের বাইরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা, “জয় ভীম” স্লোগান ও দেন তারা। অন্যদিকে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করে তৃণমূল এবং তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্তব্যের ঘর নিন্দা করে বলেন, ‘‘আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্য করে গণতন্ত্রের মন্দিরকে অপমান করেছেন শাহ।’’

Post Views: 84

Continue Reading

Previous: সিবিআই-এ অনাস্থা, হাইকোর্টে ফের মামলা দায়ের তিলোত্তমার মা-বাবার
Next: ধারের পরমাণু ভারতে মারার হুমকি বাংলাদেশের প্রাক্তন কর্নেলের।

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.