Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মমতার পর দিল্লিতে গিয়ে অনন্ত মহারাজের ‘শাহি সাক্ষাৎ’, রাজনৈতিক মহল বলছে জল মাপছেন মহারাজ

মমতার পর দিল্লিতে গিয়ে অনন্ত মহারাজের ‘শাহি সাক্ষাৎ’, রাজনৈতিক মহল বলছে জল মাপছেন মহারাজ

Online Desk জুন 26, 2024
7777.png

সুমন্ত দাশগুপ্তঃ দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি প্রার্থীর পরাজয়ের পর অমিত শায়ের সঙ্গে অনন্তর এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কোচবিহার আসনে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে নামেননি অনন্ত মহারাজ। এমনকি বিজেপি প্রার্থীকে সমর্থনে অনন্ত কোনও বার্তাও দেননি। তাঁর অনুগামীরা নিজের মতো করে ভোট দিয়েছেন। ফলে কোচ রাজবংশী সমাজের ভোটের একটা বড় অংশ তৃণমূল পেয়েছে তা স্পষ্ট। পাশাপাশি, বিজেপি সম্পর্কে লাগাতার বেসুরো মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। ভোটের ফলাফলের পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তার বাড়িতে যান। সেই সাক্ষাতের পর অনন্ত মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ছড়ায়। স্থানীয় বিজেপি নেতৃত্বও অনন্ত মহারাজ সম্পর্কে দলীয় স্তরে ক্ষোভ উগরে দেন। তবে অনন্ত অবশ্য জানিয়ে দেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর মধ্যে রাজনীতি নেই।
অনন্ত মহারাজের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এরই মধ্যে দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাৎ একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক মহল বলছে জল মাপছেন মহারাজ।

Post Views: 79

Continue Reading

Previous: লোকসভায় “১৯৭৫ সালে জরুরি অবস্থা” ইস্যু, অধিবেশন মুলতুবি
Next: প্রতারণা করে সরকারি জমি দখল, ধৃত ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.