Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুই! বৈঠকে ঘোষণা করলেন শাহ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুই! বৈঠকে ঘোষণা করলেন শাহ

Online Desk মে 8, 2026
suvendu-d.jpg

ওঙ্কার ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বড় পুরস্কার পেলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। শুক্রবার বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করেছেন। বিজেপির বিধি অনুযায়ী, যিনি পরিষদীয় দলনেতা হন তিনই মুখ্যমন্ত্রী হন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটি ছিল নন্দীগ্রাম, আরেকটি ভবানীপুর। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করকে পরাজিত করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সঙ্গে মমতার ঘরের আসন ভবানীপুরেও তৃণমূল সুপ্রিমোকে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন। ২০২১ সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সে বারেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় স্বীকার করতে হয় মমতাকে। পরে ভবানীপুর কেন্দ্র থেকে আবার জিতে তার পরে মুখ্যমন্ত্যরী হন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালে ভবানীপুরে এবং ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পুরস্কার পেলেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল রাজ্যে দু দফায় বিধানসভা নির্বাচন আয়োজিত হয়েছে। গত ৪ মে ফলপ্রকাশ হয়েছে। ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস জিতেছে মাত্র ৮০টি আসনে। পদ্ম শিবিরের এই ভূমিধস বিজয়ের পর চর্চা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন তা নিয়ে। এ ক্ষেত্রে দৌড়ে সবার চেয়ে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অবশেষে তাঁর নামেই সিলমোহর দিল বিজেপি।

Post Views: 98

Continue Reading

Previous: ফের বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগ!
Next: সরকার গঠনে বড় সমস্যার মুখে বিজয়; বিধায়কদের সংখ্যা গরিষ্টতা নিয়ে জটিলতার মুখে টিভিকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.