Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ফের বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগ!

ফের বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগ!

Online Desk মে 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে ফের বড়সড় বিস্ফোরণ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেটিং ও ম্যাচ গড়াপেটার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্রিকেটমহলে। খেলোয়াড়, দলীয় ম্যানেজার, ফ্র্যাঞ্চাইজ়ি মালিক থেকে শুরু করে একাধিক আধিকারিকের নাম জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। এই কেলেঙ্কারি সামনে আসতেই কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। তদন্তে উঠে এসেছে, বহু দিন ধরেই BPL-কে ঘিরে সক্রিয় বেটিং ও দুর্নীতির বড় চক্র। বিভিন্ন মরশুমে একের পর এক সন্দেহজনক ঘটনার অভিযোগ পাওয়ার পর মাঠে নামে BCB-র দুর্নীতি দমন শাখা। আর তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, BPL-এর ১২তম মরশুম ঘিরে একাধিক সন্দেহজনক ঘটনার তদন্ত চালানো হয়েছিল। সেই তদন্তে বেটিং, দুর্নীতির চেষ্টা এবং তদন্তে সহযোগিতা না করার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। BCB এক বিবৃতিতে জানিয়েছে,‘BPL ঘিরে দুর্নীতি, বেটিং, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হয়েছে।’ বোর্ড আরও জানায়, কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখা, যোগাযোগের তথ্য মুছে ফেলা এবং দুর্নীতি দমন আধিকারিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

Post Views: 97

Continue Reading

Previous: বাঁশে ঝুলিয়ে এলাকা ঘুরিয়ে কনস্টেবেলকে গণপিটুনি দিয়ে খুন; নির্বাক দর্শকের ভূমিকায় পুলিশ
Next: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুই! বৈঠকে ঘোষণা করলেন শাহ

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.