Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T182904.904.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বেশ কিছুদিন ধরেই অসুস্থ অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন বিশ্রামে ছিলেন তিনি। এবার তাঁর অসুস্থতার কারণেই নাকি বন্ধ রাখতে হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র শুটিং। এই খবর সামনে আসতেই ফের উদ্বেগ ছড়িয়েছে বলিউডের শাহেনশাকে নিয়ে।

শোনা যাচ্ছে, গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে কেবিসির শুটিং। বহু বছর ধরে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিতাভ। কিন্তু শারীরিক অবস্থা ভালো না থাকায় আপাতত নতুন পর্বের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পরিবর্তে চ্যানেল কয়েক সপ্তাহ আগে শুট করা তারকাদের পুরনো পর্ব সম্প্রচার করছে। দীপাবলি উপলক্ষে বিশেষ পর্ব হিসাবেই সেগুলি দেখানো হচ্ছে বলে খবর।

জানা গিয়েছে, কেবিসি ১৮-এ বড় তারকাদের নিয়ে শেষ যে বিশেষ পর্ব শুট হয়েছিল, তাতে হাজির ছিলেন রণবীর কপূর, সাই পল্লবী এবং রবি দুবে। ‘রামায়ণ’ ছবির মুক্তির আগে তার প্রচারে গিয়েছিলেন তাঁরা। প্রথমে ঠিক ছিল, ছবির মুক্তির সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই সম্প্রচার করা হবে এই বিশেষ পর্ব। কিন্তু অমিতাভের শারীরিক অসুস্থতার কারণে সেই পরিকল্পনায় বদল আনতে হয়। শেষপর্যন্ত দীপাবলির বিশেষ সপ্তাহের শুরুতেই দেখানো হয় রামায়ণের অভিনেতাদের নিয়ে তৈরি পর্বটি।

তবে অমিতাভের শারীরিক অবস্থা নিয়ে আশার কথাও শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই আবার শুরু হতে পারে শুটিং। যদিও তা সম্পূর্ণ নির্ভর করছে অভিনেতার শারীরিক অবস্থার উপরে।

এদিকে শনিবার নিজের ব্লগেও ধীরে ধীরে কাজে ফেরার কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও উঠে এসেছে লেখায়। অমিতাভ লিখেছেন, ধীরে ধীরে আবার পুরনো রুটিনে ফিরছেন তিনি। তবে সেই ফেরা নিয়ন্ত্রিত এবং কিছুটা ধীর গতির। নিয়মিত কাজের অভ্যাস থেকে দূরে থাকলে পরিচিত অভ্যাসও যেন অন্যরকম হয়ে যায় বলে জানিয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে কেবিসি ১৮-র একটি পর্বে নিজের চোট পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। শুটিং চলাকালীন পিছলে পড়ে বাম হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি। সেই কারণে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে কথা বলার পরিবর্তে বসেই সঞ্চালনা করতে হয়েছিল তাঁকে। যদিও তখন আঘাত গুরুতর নয় বলে দর্শকদের আশ্বস্ত করেছিলেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে কয়েকদিনের জন্য বিশ্রাম নেওয়ার কথাও জানান অভিনেতা।

Continue Reading

Previous: বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

সম্পর্কিত গল্প

ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.