Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

অঞ্জন চট্টোপাধ্যায়

আসন্ন নিউজ়িল্যান্ড সফরের জন্য ভারতীয় ফুটবল দলের ২৩ জনের নাম ঘোষণা করলেন খালিদ। আগামী ১২ ও ১৫ নভেম্বর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ভারত। তবে এই দলে সবচেয়ে বড় চমক অধিনায়ক ও গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর বাদ পড়া। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। গত কয়েক সপ্তাহে ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন কয়েক জন ফুটবলার। ২০১১ সাল থেকে ভারতীয় দলের গোলপোস্ট সামলাচ্ছেন গুরপ্রীত। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৯১টি ম্যাচ খেলেছেন তিনি। সুনীল ছেত্রীর পর তিনিই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর কয়েকটি ভুল নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচে তাঁর পারফরম্যান্সের পর গোলকিপিং বিভাগে পরিবর্তনের পথে হাঁটলেন খালিদ।

গুরপ্রীতের অনুপস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্টের বিশাল কাইথের উপর ভরসা রাখতে পারেন ভারতীয় কোচ। শিল্ড জিতেছে মোহনবাগান। চলতি আই এসএলেও পাঁচ ম্যাচে দু’টি ক্লিনশিট রেখে ভালো ছন্দে রয়েছে দল। তাঁর সঙ্গে গোলকিপার হিসেবে দলে রয়েছেন ওডিশা এফসির ঋত্বিক তিওয়ারি এবং স্লোভেনিয়ায় খেলা ২১ বছরের সোম কুমার। শেষ জন আগের দল থেকেও নিজের জায়গা ধরে রেখেছেন। কিছুদিন আগেই কলকাতায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ও উরুগুয়ে বড় ব্যবধানে হারের পরও টনক নড়েনি খালিদের। ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলবে ভারত। সেই ম্যাচ দু’‌টিতে রক্ষণ শক্তিশালী করা জরুরি। যেখানে চোটের জন্য আনোয়ার নেই, সেখানে সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে ভারতীয় দলে দরকার ছিল। কিন্তু পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলা দলের মতো নিজের গোঁ বজায় রেখে নিউজিল্যান্ডের জন্য বাছাই করা ২৩ জনের দলে সন্দেশকে এবারও রাখলেন না কোচ খালিদ জামিল। তার বদলে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে খেলা ভারতীয় দলের অধিনায়ক ডিফেন্ডার বিজয় ভার্গিসকে ফেরত এনে নিউজল্যান্ড নিয়ে যাচ্ছেন ভারতীয় কোচ।

কার বা কাদের অঙ্গুলি হেলনে খালিদ এমন সিদ্ধান্ত নিলেন জানতে পারলে ভাল হত। তবে খালিদকে ভারতীয় ফুটবলের নয়া কালিদাস বললে কি ভুল হবে ? বিজয় ভার্গিস, মেহতাব সিং, অভিষেক সিং, আকাশ মিশ্র, জয় গুপ্তাদের রক্ষণ ফিফা ক্রমতালিকায় ৮৮ নম্বরে থাকা ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের আক্রমণভাগের মোকাবিলা করতে পারবে কি? পারলে ভাল, নইলে ভারতীয় ফুটবলপ্রেমীদের মুখ পড়বে ? ফেডারেশন কর্তাদের গায়ের চামড়া যদি মোটা হয়, তাঁদের মনে হয় কিছু বোধগম্য হবে না ভারতীয় দলের খারাপ ফলে। একেই তো পানামা, ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আয়োজনে ৪০ কোটি টাকার ওপর দেনা ফেডারেশনের ঘাড়ে চাপিয়ে ফিফা ও এএফসির শাস্তির কবলে পড়ার আশঙ্কা জাগিয়েছেন।

চোটের জন্য ভারতীয় দল থেকে সাহালের বাদ পড়াটা স্বাভাবিক। মোহনবাগানের ডিফেন্ডার রাহুল বেকের চোখের নিচে হাড়ে হাল্কা চিড় আছে। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ পানোস জানাস, এই ধরনের চোট নিয়ে খেলতে হলে বেকেকে ফেস মাস্ক পড়ে খেলতে হত। এই জন্য ওড়িশা এফসি ম্যাচে রিজার্ভ বেঞ্চে রাখলেও,তাঁকে খেলানোর ঝুঁকি নেননি। তাই তাঁকে নিউজিল্যন্ডগামী ভারতীয় দলে না রেখে ভালই করেছেন কোচ খালিদ। কারণ তাঁকে নিয়ে গিয়ে চোট বাড়লে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ফেডারেশন ও কোচ খালিদের ভূমিকার সমালোচনায় সরব হত। অসুস্থতার পর ফিট না হওয়ায় দলে ঠাঁই হয়নি আপুইয়ার। একটাই ভাল কাজ করেছেন খালিদ নিউজিল্যান্ডগামী দলে লিস্টনকে নিউজিল্যান্ডগামী দলে অন্তর্ভুক্ত করে। লিস্টন পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে খেলা ভারতীয় দলে ছিলেন না। দলে ঢুকলেন ইস্টবঙ্গলের স্ট্রাইকার ডেভিডও।

বাদ পড়লেন ২৩ জনের দল থেকে গোলকিপার গুরপ্রীত সিং। সম্ভবত ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে গুরপ্রীতের খারাপ পারফরমেন্সের পর যে তীব্র সমালোচনা হয়, সেটা যাতে আর না বাড়ে ,সেজন্যই তাঁকে বাদ দিয়েছেন খালিদ। এতে অবশ্য যুক্তিসঙ্গত ভাবেই ভারতীয় দলে তাঁর জায়গায় দলে ঢুকলেন বিশাল কাইথ, ঋত্বিক তিওয়ারি। বিশাল ছিলেন না পানামা, ব্রাজিল, উরুগুয়ে ম্যাচে।

 

কোনও প্রস্তুতি ছাড়াই, বলা ভাল কোনও শিবির না করেই অকল্যান্ড উড়ে যাবে ভারতীয় ফুটবল দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে। শনিবার ২৩ সদস্যের দল বেঙ্গালুরুতে মিলিত হবে। রবিবার একবেলা অনুশীলন করে রাতেই অকল্যান্ড রওনা হবে। এইভাবে ভাল ফুটবল খেলা ও ফল করা সম্ভব ?

২৩ সদস্যের ভারতীয় দল:‌ ঋত্বিক তিওয়ারি, সোমকুমার, বিশাল কাইথ(‌গোলকিপার)‌, অভিষেক সিং, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্তা, মেহতাব সিং, পরমবীর, রিকি মিতেই, রোশন সিং(‌ডিফেন্ডার)‌, অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিতিন এমএস, ফানাই, নামতে, তোম্বা সিং(‌ মিডফিল্ডার)‌, ডেভিড, এডমুন্ড, লিস্টন, মনবীর, মহম্মদ সুহেল, রায়ান উইলিয়ামস(‌ফরোয়ার্ড)‌।

Continue Reading

Previous: জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের
Next: বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.