Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে ফের মাথাচড়া দিচ্ছে করোনা, অন্ধ্রপ্রদেশে কোভিড আক্রান্ত ১২ জন, মৃত ৪

দেশে ফের মাথাচড়া দিচ্ছে করোনা, অন্ধ্রপ্রদেশে কোভিড আক্রান্ত ১২ জন, মৃত ৪

Online Desk জুলাই 17, 2026
ebola.jpg

ওঙ্কার ডেস্ক: করোনা ভাইরাস আবার মাথাচড়া দিচ্ছে ভারতে। অন্ধ্রপ্রদেশে নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২ জন। গত ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে এই সংক্রমণের ঘটনা ঘটেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চার জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আবার এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মৃত চার জন রোগীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা ছিল। বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যে এই বছরের প্রথম কোভিড-১৯ রোগ ধরা পড়ে গত ২৬ জুন কডাপা জেলায়। এর পর ১ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আরও ১১টি সংক্রমণের ঘটনা সামনে আসে। আক্রান্তদের মধ্যে দুজন কোভিড-১৯ রোগীদের সংস্পর্শে এসেছিলেন। কডাপায় সবচেয়ে বেশি অর্থাৎ আটটি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে; এরপর রয়েছে গুন্টু। এই এলাকায় দুটি ঘটনা রেকর্ড হয়েছে। পাশাপাশি বিশাখাপত্তনম ও কাকিনাড়াতে এক জন করে সংক্রমিত হয়েছেন।
প্রশাসনের এক আধিকারিক জানান, আক্রান্তরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিলেন। কোনও নির্দিষ্ট এলাকায় গুচ্ছ সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ২৬ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে রাজ্যে ৬৭ জনের কোভিড পরীক্ষা করা হলে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া কাকিনাড়া জেলার আরও এক রোগী তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) পরীক্ষার পর এই ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।

১২ জন সংক্রমিত রোগীর মধ্যে তিন জন বর্তমানে হোম আইসোলেশনে আছেন। দুজন হাসপাতালে চিকিৎসাধীন এবং তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণ শনাক্ত করতে ৯ জুলাই পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঁচটি নমুনা পাঠানো হয়েছে।

Post Views: 32

Continue Reading

Previous: গুজরাটে পাকড়াও পাক জঙ্গি গোষ্ঠী জইশের ৫ সদস্য
Next: তিরুপতি মডেলে পেশাদারদের হাতে দায়িত্ব যেতে পারে রাম মন্দিরের

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.