Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তিরুপতি মডেলে পেশাদারদের হাতে দায়িত্ব যেতে পারে রাম মন্দিরের

তিরুপতি মডেলে পেশাদারদের হাতে দায়িত্ব যেতে পারে রাম মন্দিরের

Online Desk জুলাই 17, 2026
ram-mandir.jpg

ওঙ্কার ডেস্কঃ রাম মন্দিরের দান চুরি নিয়ে উত্তাল দেশ। এবার ‘বদনাম’ মুছতে অযোধ্যার রাম মন্দিরে প্রশাসনিক খোলনলচে বদলের ভাবনা। সূত্রের খবর, বিজেপির শীর্ষনেতৃত্বের একাংশ চাইছে, তিরুপতি বালাজি মন্দিরের আদলে রাম মন্দির পরিচালনার ভার তুলে দেওয়া হোক পেশাদারদের হাতে। নিরাপত্তা, আর্থিক লেনদেন, হিসাবরক্ষণ থেকে দৈনন্দিন প্রশাসন- সবই দেখবেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, সাধু-সন্তদের দায়িত্ব সীমাবদ্ধ থাকবে শুধু পুজো-অর্চনা ও বিগ্রহের সেবায়। বিজেপির প্রথম সারির এক শীর্ষনেতার বক্তব্য, “রাম মন্দির পরিচালনা আবেগ দিয়ে নয়, পেশাদারিত্ব দিয়েই হওয়া উচিত। নিরাপত্তা থেকে আর্থিক ব্যবস্থাপনা-সবই দক্ষ পেশাদারদের হাতে থাকা দরকার।”
যোগী আদিত্যনাথ সরকার এই দায়িত্ব নেবে, না কি! কেন্দ্র সরাসরি উদ্যোগী হবে, তা এখনও ঠিক হয়নি। পাশাপাশি সরকারি সংস্থা না বেসরকারি পেশাদার প্রতিষ্ঠান-কোন পথে এগোনো হবে, তা নিয়েও চলছে আলোচনা।
উল্লেখ্য, তিরুপতি বালাজি মন্দির পরিচালনা করে তিরুমালা তিরুপতি দেবস্থানম নামে একটি স্বশাসিত ট্রাস্ট। ট্রাস্ট বোর্ড নীতি ও আর্থিক সিদ্ধান্ত নেয়, আর রাজ্য সরকারের নিয়োগ করা এক্সিকিউটিভ অফিসারের নেতৃত্বে পেশাদার প্রশাসনিক দল মন্দিরের দৈনন্দিন পরিচালনা, ভক্তসেবা, নিরাপত্তা, আবাসন, প্রসাদ বিতরণ ও আর্থিক ব্যবস্থাপনা সামলায়। রাম মন্দিরে তেমন মডেলেই কাজ হতে পারে বলে সুত্রের খবর।
এদিকে, বাদল অধিবেশনে এই ইস্যুতে ঝড় উঠতে পারে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই। কেন্দ্রের ভূমিকা নিয়ে সরকারকে চাপে ফেলতে দুই কক্ষেই সরব হওয়ার পরিকল্পনা করেছে বিরোধী শিবির।

Post Views: 18

Continue Reading

Previous: দেশে ফের মাথাচড়া দিচ্ছে করোনা, অন্ধ্রপ্রদেশে কোভিড আক্রান্ত ১২ জন, মৃত ৪
Next: উগান্ডায় দুর্ঘটনার কবলে স্কুল বাস, নিহত ২০ শিশু

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.