Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • উগান্ডায় দুর্ঘটনার কবলে স্কুল বাস, নিহত ২০ শিশু

উগান্ডায় দুর্ঘটনার কবলে স্কুল বাস, নিহত ২০ শিশু

Online Desk জুলাই 17, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২০ শিশুর। নিহত হয়েছেন আরও এক প্রাপ্ত বয়স্ক ব্যক্তিও। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বাসটি যাচ্ছিল, সেই যাত্রাপথে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার ফলে অন্তত ২০ শিশু ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উগান্ডা পুলিশ বাহিনী শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পূর্ব উগান্ডার কাপচোরওয়া জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই অঞ্চলের সিপি জলপ্রপাত এলাকায় একটি শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল পড়ুয়াদের। বাসটি সেই সফর শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, তিন জন প্রাপ্তবয়স্ক ও বেশ কয়েক জন শিশু বেঁচে গিয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কত জন জখম হয়েছেন, তার সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়নি।

পুলিশের এক আধিকারিক জানান, বাসটি রাজধানী কাম্পালায় অবস্থিত ‘কিং ডেভিড জুনিয়র স্কুল’এর ছিল। ওই স্কুলের পড়ুয়াদের নিয়ে বাসটি গিয়েছিল শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশে। কিন্তু রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়, একটি পাথরে ধাক্কা খায় উল্টে যায় সেটি। যার ফলে এই ব্যাপক সংখ্যার হতাহতের ঘটনা ঘটে। পুলিশের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Views: 19

Continue Reading

Previous: তিরুপতি মডেলে পেশাদারদের হাতে দায়িত্ব যেতে পারে রাম মন্দিরের
Next: মালদহের বিমানবন্দর তৈরিতে আরও একধাপ এগালো রাজ্য; শুরু জমি জরিপের কাজ

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.