Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাটে পাকড়াও পাক জঙ্গি গোষ্ঠী জইশের ৫ সদস্য

গুজরাটে পাকড়াও পাক জঙ্গি গোষ্ঠী জইশের ৫ সদস্য

Online Desk জুলাই 17, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’-এর পাঁচ সদস্যকে গ্রেফতার করল গুজরাটের সন্ত্রাসবাদ-বিরোধী স্কোয়াড। সে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই পাঁচ জনকে পাকড়াও করা হয়েছে। তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে এক জন টাইম বোমা তৈরিতে দক্ষ। সে এই মারণাস্ত্র তৈরির জন্য সক্রিয় ভাবে প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েক জনকে আগে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে এই পাঁচ জনের নাম পাওয়া যায়। তদন্তে এদের শনাক্ত করে আটক করা হয়। ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তরা পাকিস্তানে থাকা ‘হ্যান্ডলার’দের কাছ থেকে আর্থিক সাহায্যও নিয়েছিল। সেই পাক হ্যান্ডলার তাদেরকে একটি পুরনো গাড়ি কেনারও নির্দেশও দিয়েছিল।

এটিএস জানিয়েছে, ধৃতদের মধ্যে এক জন বিস্ফোরক তৈরিতে দক্ষ। সে একটি টাইম বোম তৈরি করছিল, যেটি চূড়ান্ত পর্যায়ে ছিল। গোপন সূত্রে খব অর পেয়ে এটিএস অভিযান চালিয়ে বোমাটি সম্পূর্ণ হওয়ার আগেই তাদেরকে আটক করে। সরকারি আইনজীবী আদালতকে জানান, এই দলটি এর আগেও একটি সাধারণ মানের টাইম বোমা পরীক্ষার চেষ্টা করেছিল। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। এটিএস বোমা তৈরির সরঞ্জাম, নথিপত্র উদ্ধারের জন্য তল্লাশি জারি রেখেছে। ‘দারুল ইসলাম গুজরাট জইশ-ই-মহম্মদ’ স্লিপার সেলের বিরুদ্ধে এটিএস এর এটি তৃতীয় অভিযান ছিল। সর্বশেষ গ্রেফতারের ফলে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১৮ জন।

Post Views: 31

Continue Reading

Previous: জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশনেও কড়া নিয়ম আনছে কেন্দ্র
Next: দেশে ফের মাথাচড়া দিচ্ছে করোনা, অন্ধ্রপ্রদেশে কোভিড আক্রান্ত ১২ জন, মৃত ৪

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.