Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশনেও কড়া নিয়ম আনছে কেন্দ্র

জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশনেও কড়া নিয়ম আনছে কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
BABY.jpg

ওঙ্কার ডেস্কঃ জন্ম মৃত্যু শংসাপত্র তৈরি অর্থাৎ রেজিস্ট্রেশনে কোনওরকম ঢিলেমি নয়। কেন্দ্রের কড়া নির্দেশ। অহেতুক দেরি হলে রীতিমতো ভোগান্তির মুখে পড়তে হতে পারে। এমনকী, আর্থিকভাবে ‘জরিমানা’র মুখেও পড়তে হতে পারে। সংসদের বাদল অধিবেশনেই নয়া বিল আনছে মোদি সরকার।
সূত্রের খবর, বাদল অধিবেশনের আগে লোকসভার সচিবালয়ের জারি করা বুলেটিনে পাঁচটি বিলকে আলোচনা ও পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ বিল রয়েছে। সূত্রের দাবি নয়া বিলের খসড়ায় বলা হয়েছে, জন্ম ও মৃত্যুর নথিবদ্ধকরণে দু’বছর দেরি হলে জেলাশাসক, মহকুমাশাসক বা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তবেই তা নথিবদ্ধ করা যাবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, পরিবারের কারও মৃত্যু বা জন্ম হলে একুশ দিনের কাছে তা স্থানীয় স্তরে নথিভুক্ত করাতে হয়। যদি সেটা না করানো হয় তাহলে জেলা রেজিস্টারের অনুমতি নিয়ে নথিভুক্ত করানো যায়। তবে সেটার জন্য নির্দিষ্ট কিছু লেট ফি দিতে হয়।
কেন্দ্র নয়া যে খসড়া আনছে তাতে ৩০ দিন থেকে দু’বছরের মধ্যে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশনের কথা জানানো হয়, তাহলে জেলা স্তরের রেজিস্ট্রারের অনুমতি নিয়েই জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন করানো যাবে। সেক্ষেত্রে আগের যে রেজিস্ট্রেশন ফি ছিল সেটা বাড়ানো হতে পারে। তবে মূল সমস্যাটা হবে দু’বছরের মধ্যে রেজিস্ট্রেশন না করালে। সেক্ষেত্রে জেলাশাসক, মহকুমা শাসক বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তবেই নথিভুক্ত করানো যাবে।

Post Views: 36

Continue Reading

Previous: ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, চিৎকার করতেই গলা টিপে খুন, হাড়হিম করা ঘটনা রাজধানীতে
Next: গুজরাটে পাকড়াও পাক জঙ্গি গোষ্ঠী জইশের ৫ সদস্য

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.