Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের পশ্চিম এশিয়ায় বাণিজ্য জাহাজে হামলা, শারজা উপকূলে অল্পের জন্য রক্ষা ২২ ভারতীয় নাবিকের

ফের পশ্চিম এশিয়ায় বাণিজ্য জাহাজে হামলা, শারজা উপকূলে অল্পের জন্য রক্ষা ২২ ভারতীয় নাবিকের

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-14.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ফের বাণিজ্যিক জাহাজে হামলা। এবার ঘটনাস্থল সংযুক্ত আরব আমিরশাহির শারজা উপকূল। অভিযোগ, পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। জাহাজটিতে ২২ জন ভারতীয় নাবিক ছিলেন, তাঁদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ ও জলপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এমটি জেম নম্বর ২ নামের ওই ট্যাঙ্কারটি আমিরশাহির উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে নোঙর করে ছিল। শুক্রবার সেই অবস্থাতেই হামলা হয়। হামলার পরপরই জাহাজে আগুন ধরে যায়। ঘটনা প্রসঙ্গে মন্ত্রী সোনওয়াল বলেন, “সবচেয়ে স্বস্তির বিষয় হল আমাদের নাবিকরা সুরক্ষিত আছেন। আমরা জাহাজ সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং নাবিকদের পরিস্থিতির উপর নজর রাখছি।”

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) প্রথমে জানিয়েছিল, হামলার শিকার জাহাজটিকে শনাক্ত করা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়। পরে নিশ্চিত হওয়া যায়, সেটি পানামার তেল ট্যাঙ্কার। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হরমুজ প্রণালী এবং সংলগ্ন এলাকায় বারবার বাণিজ্যিক জাহাজকে নিশানা করা হচ্ছে। নয়াদিল্লি বারবার এই ধরনের হামলা বন্ধের আবেদন জানিয়েছে। এর আগেও এই অঞ্চলে ভারতীয় নাবিকদের হতাহতের ঘটনা ঘটেছে, যার তীব্র নিন্দা করেছে ভারত।

উল্লেখ্য, গত এক সপ্তাহে এটি দ্বিতীয় হামলার ঘটনা। গত ৬ অক্টোবর হরমুজ প্রণালীতে পানামারই আর একটি জাহাজে হামলায় ১১ জন ভারতীয় নাবিক আহত হয়েছিলেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে এখন পর্যন্ত সাতটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Continue Reading

Previous: ভাঙা জেটিতে ঝুঁকির পারাপার, যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা কাঞ্চনকৃক নদীতে
Next: দিল্লি বিমানবন্দরে নামতেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে, বিমানের ভিতরেই ধরা হল সৌরভ-আশুতোষকে

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-24.webp

যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.