Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অরুণাচল নিয়ে চিনের সক্রিয়তা, তীব্র প্রতিক্রিয়া ভারতের

অরুণাচল নিয়ে চিনের সক্রিয়তা, তীব্র প্রতিক্রিয়া ভারতের

Online Desk মে 14, 2025
20250514_120058.jpg

ওঙ্কার ডেস্ক: অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গায় নামকরণের চেষ্টা চিনের। যার তীব্র নিন্দা জানাল ভারত। নয়াদিল্লির তরফে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিনের এই চেষ্টা প্রসঙ্গে বলেন, ‘আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চিনের প্রচেষ্টাকে সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করছি। নামকরণ করলেই তা অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে।’ এক বিবৃতিতে ভারতের তরফে জানানো হয়, ‘আমরা লক্ষ করছি, চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা জারি রেখেছে।’

উল্লেখ্য, ভারতের রাজ্য অরুণাচল প্রদেশকে চিন নিজেদের ভৌগোলিক অংশ বলে দাবি করে আসছে। বেজিং ও নয়াদিল্লির সংঘাতের কারণ হচ্ছে এই অরুণাচল। চিনের তরফে এই রাজ্যের বিভিন্ন জায়গার নাম বদলে মানচিত্র প্রকাশ করা হয়েছে এর আগে। যা প্রত্যাখ্যান করেছে ভারত। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে ২০২০ সালের এপ্রিল মাস সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চিনা ফৌজের বিরুদ্ধে। ওই বছর জুনের ১৫ তারিখে গলওয়ানে চিনা আক্রমণে নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। তার আগে ২০১৯ সালে অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে কাঠের অস্থায়ী ব্রিজ তৈরি করেছিল বেজিং।

Post Views: 256

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিআর গাভাই
Next: বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাল পাকিস্তান, স্বস্তির নিঃশ্বাস পরিবারে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.