Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “ইডির পর সিবিআই’র হাতে গ্রেফতার” – আদালত কক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

“ইডির পর সিবিআই’র হাতে গ্রেফতার” – আদালত কক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Online Desk জুন 26, 2024
kej.png

নিজেস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির পর সিবিআই’র হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ ট্রায়াল কোর্টে কেজরিকে হাজির করা হয়। বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের এজলাসে, দুই পক্ষের আইনজীবী আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরেন। শুনানির সময় অরবিন্দকে একের পর এক প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবী। আম আদমি পার্টির আহ্বায়ককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেন বিশেষ বিচারক অমিতাভ রাওয়াত।
বিচারকের রায় শোনার পর আদালত কক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, সুগার কমে যাওয়ার কারণেই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
সিবিআইয়ের গ্রেফতারির পরই দিল্লি হাইকোর্টের তরফে তাঁর জামিনের আর্জি খারিজের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশন প্রত্যাহার করেন নেন কেজরিওয়ালের আইনজীবীরা। সিবিআই-এর গ্রেফতারির বিরোধিতা করে অরবিন্দের আইনজীবী বলেন, ‘কেন্দ্রীয় সংস্থা পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে। গত বছর এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ৯ ঘণ্টা ধরে জেরা করার পর, এতদিন বাদে কেন হঠাৎ তাঁকে আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল!’ এর জবাবে পালটা সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘ নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীনও গ্রেফতার করতে পারতাম, কিন্তু করিনি। আদালতের অনুমতির পরই গ্রেফতার করা হয়েছে।’

Post Views: 96

Continue Reading

Previous: মেট্রোর ধাক্কায় ঠাঁই নড়া ৪ ক্লাব
Next: কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে বসিরহাট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.