জয়ন্ত সাহা, আসানসোল : শনিবার জেলায় জেলায় পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আসানসোলের নিয়ামতপুর নিথুরিয়া রোড থেকে শিব মন্দির মেলা মাঠ পর্যন্ত পদযাত্রা মিছিল করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, ভারত স্বভিমান যুব, পতঞ্জলি কৃষাণ সেবা সমিতির পক্ষ থেকে শনিবার সকালে এই পদযাত্রার মিছিল অনুষ্ঠিত করা হয়েছে। এই কর্মসূত্রের মধ্য দিয়ে মানুষকে সুস্থ থাকতে হলে যোগব্যায়াম করা দরকার এই বার্তা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি নিয়ামতপুর সূর্যধাম মন্দিরে পতঞ্জলি যোগপির কুলটির শাখার মাধ্যমে যোগ দিবস পালন করা হয়েছে বলে জানা গেছে।
