Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জেতা ম্যাচ হাতছাড়া,মেনে নিতে পারছেন না স্টোকস

জেতা ম্যাচ হাতছাড়া,মেনে নিতে পারছেন না স্টোকস

Online Desk জুলাই 24, 2023
1000293399.jpg

স্পোর্টস ডেস্ক :Ashes এর চতুর্থ টেস্টে ভাগ্যের কাছে হার ইংল্যান্ডের। বৃষ্টির জেরে জেতা টেস্ট ড্র হল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অজিরা। বৃহস্পতিবার শুরু পঞ্চম টেস্ট। ইংল্যান্ডের কাছে ওই টেস্ট মরণবাঁচন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ম্যাচ শেষে হতাশ হয়ে জানালেন,‘এটা মেনে নেওয়া কঠিন। প্রথম তিন দিন আমরা যে ক্রিকেট খেলেছি তার পরে শুধুমাত্র বৃষ্টির জন্য জিততে পারলাম না। ফলে সিরিজ় জেতাও হল না। এতে তো আমাদের কোনও দোষ নেই। দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছিল। তার পরেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল।আমরা জানতাম সিরিজ়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে। তাই প্রথমে বল নিয়ে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে আউট করেছিলাম। পরে ব্যাট করে ৫৯২ রান করেছিলাম। এর থেকে বেশি আমরা আর কীই বা করতে পারতাম। নিজেদের সেরাটা দিয়েছি। পুরো খেলা হলে হয়তো জিতেই মাঠ ছাড়তাম। দলের সবার উপর আমি গর্বিত।’’অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানালেন,আমাদের লক্ষ্য ছিল অ্যাশেজ জেতা। অ্যাশেজ ধরে রাখতে পেরে আমরা খুশি। তবে এ ভাবে ম্যাচ শেষ হোক সেটা আমরা চাইনি। আমরা অ্যাশেজ জিততে এসেছিলাম। সেই লক্ষ্যেই ওভালে খেলতে নামব।’’

ম্যাঞ্চেস্টারে খেলতে নামার আগে যে পরিকল্পনা করে তাঁরা নেমেছিলেন তা বাস্তবে করে দেখাতে পারেননি বলে স্বীকার করে নিয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘‘ইংল্যান্ড খুব ভাল ব্যাট করেছে। আমরা কিছু পরিকল্পনা করে নেমেছিলাম। কিন্তু সেটা করে দেখাতে পারিনি। আশা করছি পরের টেস্টে সেটা করতে পারব।’’

Post Views: 84

Continue Reading

Previous: লালন শেখকে চিকিৎসার জন্য টাটা ক্যান্সার হাসপাতালে যাওয়ার অনুমতি দিল হাই কোর্ট
Next: তাঁর মুক্তির জন্য নকশাল প্রভাবিত ‘বন্দী মুক্তি আন্দোলনকারী’ দের উদ্দেশ্যে বার্তা পার্থ চট্ট্যোপাধ্যায়ের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.