Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জোড়া এশিয়া কাপ জিতে আজহার, ধোনিকে স্পর্শ রোহিতের

জোড়া এশিয়া কাপ জিতে আজহার, ধোনিকে স্পর্শ রোহিতের

Online Desk সেপ্টেম্বর 17, 2023
1000366853.jpg

স্পোর্টস ডেস্ক :এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি দুর্ধর্ষ জয় পেয়েছে ভারত। দাসুন শানাকার নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৫.২ ওভারে ১০ উইকেটে মাত্র ৫০ রান করতে সক্ষম হয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের এই জয়ের পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেন মহম্মদ সিরাজ। তার দাপটেই শ্রীলঙ্কাকে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হল। তিনি এই ম্যাচে ৭ ওভার বোলিং করে ৬টি উইকেট শিকার করেছেন এবং এর বিনিময়ে দিয়েছেন মাত্র ২১ রান। হার্দিক পান্ডিয়াও ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। তিনি ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। জসপ্রীত বুমরাহকে ১টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।রোহিত শর্মা তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একটির বেশি এশিয়া কাপের ট্রফি জেতার রেকর্ড করেছেন। তার আগে এই রেকর্ড করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন এবং মহেন্দ্র সিং ধোনি। রোহিত, ধোনি এবং আজহারউদ্দিন প্রত্যেকেই অধিনায়ক হিসেবে দুইবার এশিয়া কাপের শিরোপা জিতেছেন।

এশিয়া কাপ ২০১৮-তে রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। সেইসময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তবে ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর আগে এই টুর্নামেন্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই কারণেই রোহিত অধিনায়কত্ব করেছিলেন। ভারত এখনও পর্যন্ত আটবার এশিয়া কাপের শিরোপা জিতেছে। রোহিত, ধোনি এবং আজহারউদ্দিন বাদে ‌দিলীপ বেঙ্গসরকার এবং সুনীল গাভাস্কারের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছিল ভারত।

Post Views: 127

Continue Reading

Previous: সিরাজুদ্দিনের পরিবারের পাশে ময়দান
Next: বাঙালি মেজাজে জার্সি প্রকাশ ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.