Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপিশাসিত অসমে বাঙালি পাড়ায় উচ্ছেদ অভিযান, ক্ষতির মুখে ১৫০০ পরিবার

বিজেপিশাসিত অসমে বাঙালি পাড়ায় উচ্ছেদ অভিযান, ক্ষতির মুখে ১৫০০ পরিবার

Online Desk জুলাই 30, 2025
20250729_194737.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি-শাসনাধীন একাধিক রাজ্যে বাংলা ভাষী মানুষের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। যা নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে এবার সামনে এল চাঞ্চল্যকর খবর। অসমের গোলাঘাটে বাঙালি মুসলিম পাড়ায় উচ্ছেদ অভিযান শুরু করল হিমন্ত বিশ্বশর্মার সরকার। এর ফলে ১৫০০-এরও বেশি বাঙালি পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অসম সরকারের দাবি গোলাঘাট জেলায় ৩,৬০০ একরেরও বেশি জমি দখল করে রেখেছিল ১,৫০০-এরও বেশি বাঙালি পরিবার। সেই জমি খালি করতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। যদিও ক্ষতিগ্রস্তদের প্রশ্ন, তাঁরা যদি অবৈধ ভাবে থাকতেন, তাহলে সেই এলাকায় কী ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি, জল জীবন মিশনের অধীনে জল সংযোগ, সর্ব শিক্ষা অভিযান এর অধীনে সরকারি স্কুল এবং বাজার, মসজিদ, মাদ্রাসা এবং গির্জা থাকতে পারে? শুধু তাই প্রায় প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগও ছিল। প্রশাসনের আধিকারিকদের দাবি, প্রায় ১০,৫০০ বিঘা থেকে ১১,০০০ বিঘা জমি মানুষ দখল করে রেখেছে।

প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘ওই এলাকাগুলিতে প্রায় ২,০০০ পরিবারের বসবাস। তার মধ্যে প্রায় ১,৫০০ পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে, যারা এখানে অবৈধভাবে রয়েছে। বাকি পরিবারগুলি বনবাসী এবং তাদের বন অধিকার কমিটির কাছ থেকে পাওয়া শংসাপত্র রয়েছে।’ ওই আধিকারিক আরও বলেন, যেসব পরিবারের ঘরবাড়ি ভাঙা হচ্ছে তাঁরা মুসলিম সম্প্রদায়ের, আর যাদের বন অধিকার কমিটির শংসাপত্র রয়েছে তাঁরা বোড়ো, নেপালি, মণিপুরী এবং অন্যান্য সম্প্রদায়ের, তিনি আরও বলেন।

Post Views: 102

Continue Reading

Previous: “বিশ্বের সমর্থন পেয়েছি কিন্তু দুঃখের বিষয়, কংগ্রেসের দিক থেকে সমর্থন আসেনি !” সংসদে সিঁদুর বিতর্কে বললেন মোদী
Next: ৮.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, সুনামির আতঙ্কে জাপান, হাওয়াই, আমেরিকার উপকূল

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.