Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “বিশ্বের সমর্থন পেয়েছি কিন্তু দুঃখের বিষয়, কংগ্রেসের দিক থেকে সমর্থন আসেনি !” সংসদে সিঁদুর বিতর্কে বললেন মোদী

“বিশ্বের সমর্থন পেয়েছি কিন্তু দুঃখের বিষয়, কংগ্রেসের দিক থেকে সমর্থন আসেনি !” সংসদে সিঁদুর বিতর্কে বললেন মোদী

Online Desk জুলাই 29, 2025
Modi.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং ভারতের সামরিক প্রত্যাঘতা ‘অপারেশন সিন্দুরে’র পরে সরকার এবং সশস্ত্র বাহিনীর প্রতি ‘সমর্থনের অভাব’ রয়েছে কংগ্রেসের। মঙ্গলবার সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কংগ্রেসের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমাদের বিশ্ব সমর্থন ছিল কিন্তু দুঃখের বিষয়, কংগ্রেসের কাছ থেকে কোনও সমর্থন ছিল না”। লোকসভায় পহেলগাঁওর জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে দু’ দিনের তীব্র বিতর্কের শেষে কংগ্রেসকেই নিশানা করলেন প্রধানমন্ত্রী।

সোমবার সংসদে “অপারেশন সিঁদু” বিতর্কের শুরুতেই প্রবীণ কংগ্রেস নেতা পি চাদাম্বরম প্রশ্ন তোলেন, কী ভাবে পাকিস্তানের পরিচালনায় সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ে এল এবং ২৬ জনকে হত্যা করল তা নিয়ে সরকার কিছু জানাচ্ছে না। সে কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কংগ্রেসের সমালোচনা।

এর কয়েক মিনিট আগে সংসদে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “মোদীর এত সাহস নেই যে ট্রাম্পকে জোর গলায় ‘মিথ্যাবাদী’ বলেন”। অপারেশন সিঁদুর প্রসঙ্গ তুলে রাহুল আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ইন্দিরা গান্ধীর অর্ধেক সাহস থাকত তাহলে তিনি সংসদে এসে জোর গলায় বলতেন, আমাদের একটিও বিমান ধ্বংস হয়নি। এবং সত্য প্রকাশ করে বলতেন, সংঘর্ষ বিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে দেননি”। রাহুল তাঁর বক্তব্যের মধ্যে সরকারকে ভারতীয় বিদেশ নীতির নিয়ন্ত্রণ মার্কিনিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পহেলগাও এবং সিঁদুর অভিযানের পর ভারত যে বৈদেশিক নীতি এবং বিশ্বব্যাপী সমর্থন পেয়েছে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সত্য হল, বিশ্বের কোনও দেশই ভারতকে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিতে বাধা দেয়নি। বাস্তবে, ১৯৩টি দেশের মধ্যে মাত্র তিনটি দেশ পাকিস্তানকে সমর্থন করেছিল”। এরপরই মোদী বলেন, “ভারত সমগ্র বিশ্বের সমর্থন পেয়েছে… কিন্তু দুর্ভাগ্যজনক যে কংগ্রেস আমাদের সৈন্যদের বীরত্বকে সমর্থন করেনি”।

Post Views: 231

Continue Reading

Previous: মানহানির মামলা অভিনেত্রীর নামে! রুচির বিরুদ্ধে পাল্টা অভিযোগ মান সিং’এর
Next: বিজেপিশাসিত অসমে বাঙালি পাড়ায় উচ্ছেদ অভিযান, ক্ষতির মুখে ১৫০০ পরিবার

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.