Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মানহানির মামলা অভিনেত্রীর নামে! রুচির বিরুদ্ধে পাল্টা অভিযোগ মান সিং’এর

মানহানির মামলা অভিনেত্রীর নামে! রুচির বিরুদ্ধে পাল্টা অভিযোগ মান সিং’এর

Online Desk জুলাই 29, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ‘মোদি নেকলেস’ পরে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন তিনি। রাজস্থানী সাজপোশাকে যে অভিনেত্রী পশ্চিমী বিনোদুনিয়াকেও তাক লাগিয়েছিলেন, তাঁকে ঘিরেই বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমে। গোলমালের সূত্রপাত, ‘সো লং ভ্যালি’ ছবির প্রিমিয়ারে। সেই সিনেমার প্রিমিয়ারে গিয়ে প্রযোজক-পরিচালক মান সিংকে জুতো খুলে ছুড়ে মেরেছিলেন অভিনেত্রী রুচি গুজ্জর। এমনকী জলের বোতল ছুড়েও আক্রমণ করতে দেখা যায় তাঁকে। এবার সেই ঘটনার জেরেই আইনি বিপাকে অভিনেত্রী।
বলিউড সূত্রে খবর, পরিচালক তথা সিনেমার অন্যতম প্রযোজক মান সিং ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রুচি গুজ্জরের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, সিনেমার নাম খারাপ করতে প্রিমিয়ারের দিন ইচ্ছে করে গোলমাল সৃষ্টি করেছেন রুচি। এহেন কাণ্ডকারখানায় যাতে ‘সো লং ভ্যালি’র সাফল্য ধামা চাপা পড়ে যায়, সেটাই ওর অভিপ্রায় ছিল, বলে অভিযোগ পরিচালক-প্রযোজকের। সেই প্রেক্ষিতেই এবার রুচি গুজ্জরের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মান সিং।
উল্লেখ, রুচি গুজ্জর ‘সো লং ভ্যালি’র সহ প্রযোজক করণ চৌহানকে ২০-৩০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে ওই টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মডেল-অভিনেত্রী। এরপরই নাকি রুচি বাকি শিল্পীদের ওই সিনেমা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। তবে তার পরও যখন সিনেমাটি তৈরি হয়, তখন আদালতের দ্বারস্থ হয়ে মুক্তি আটকাতে চেয়েছিলেন তিনি। তাতেও লাভ হয়নি! অভিনেত্রীর আবেদন খারিজ করে দেয় কোর্ট। এরপরই প্রিমিয়ারের দিন রুচির যে কাণ্ড ঘটান সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ার চর্চায়।

Post Views: 249

Continue Reading

Previous: ভবানীপুরে মমতার সঙ্গে টক্কর দিতে প্রস্তুতি বিজেপির
Next: “বিশ্বের সমর্থন পেয়েছি কিন্তু দুঃখের বিষয়, কংগ্রেসের দিক থেকে সমর্থন আসেনি !” সংসদে সিঁদুর বিতর্কে বললেন মোদী

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.