Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আকাশপথে বিভ্রাটের জের, শুক্রবার বাতিল মমতার বিমান সফর, সড়কপথে অন্ডাল যাবেন মমতা

আকাশপথে বিভ্রাটের জের, শুক্রবার বাতিল মমতার বিমান সফর, সড়কপথে অন্ডাল যাবেন মমতা

Online Desk মার্চ 27, 2026
VOTE-MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে আকাশপথে কলকাতা ফেরার সময় দুর্যোগের কারণে বিপাকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘন্টা আকাশে ঘুরপাক খেয়েছেন। কলকাতা এয়ারপোর্টে নেমেছেন দেরিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও চলবে দুর্যোগ। সেই কারণে এবার বাতিল হল মুখ্যমন্ত্রীর বিমান সফর। সূত্রের খবর, শুক্রবার বিকেলে সড়ক পথে অন্ডাল যাবেন মমতা। শনিবার সেখানে তৃণমূল সুপ্রিমোর জনসভা রয়েছে।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে আকাশপথে অন্ডাল যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু গতকালের অভিজ্ঞতা আর আগাম দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয়েছে বিমান সফর। সেকারণেই শুক্রবার বিকেলে সড়ক পথে অন্ডালে রওনা হবেন মুখ্যমন্ত্রী। রাতে সম্ভবত দুর্গাপুরে থাকবেন। শনিবার রানিগঞ্জে জনসভা করবেন।
উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলে রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী। প্রবল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলেই ঝড়-বৃষ্টি শুরু হয় রাজ্যের একাধিক জেলায়। সভা সেরে দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে আসার আগেই কলকাতায় ঝড় বৃষ্টি শুরু হয়। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।

Post Views: 95

Continue Reading

Previous: একাধিক ব্যাক্তির সঙ্গে প্রেমে মজে মালাইকা, নতুন প্রেমের গুঞ্জন নিয়ে কি জানালেন অভিনেত্রী?
Next: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র, এই প্রথম মধেসি সম্প্রদায়ের কেউ সে দেশের সর্বোচ্চ পদে

সম্পর্কিত গল্প

Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026

You may have missed

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.