Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র, এই প্রথম মধেসি সম্প্রদায়ের কেউ সে দেশের সর্বোচ্চ পদে

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র, এই প্রথম মধেসি সম্প্রদায়ের কেউ সে দেশের সর্বোচ্চ পদে

Online Desk মার্চ 27, 2026
balendra.jpg

ওঙ্কার ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ। শুক্রবার দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বালেন্দ্রকে শপথবাক্য পাঠ করান। ৩৫ বছরের এই নেতা শপথ নেওয়ার পর এই প্রথম নেপালে মধেসি সম্প্রদায়ের কেউ প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন।
শুক্রবার নেপালের রাষ্ট্রপতির কার্যালয়, শীতল নিবাসে বালেন্দ্র শাহের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে শঙ্খধ্বনি পরিবেশন করা হয়। এছাড়াও, ১০৮ জন বটুক স্বস্তিশান্তি পাঠ করেন। অষ্টমঙ্গল মন্ত্র পাঠ করেন বৌদ্ধ ভিক্ষুরা। নেপালে র‌্যাপার হিসেবে জনপ্রিয় বালেন্দ্র। শুক্রবার শপথের কয়েক ঘণ্টা আগে তিনি গানের মাধ্যমে ঐক্যের ডাক দেন। গানে বালেন্দ্র বলেন, “ঐক্যের শক্তিই আমার জাতীয় শক্তি,” পাশাপাশি শোনা যায়, “অখণ্ড নেপাল, এবার ইতিহাস তৈরি হচ্ছে।” গানটি প্রকাশের পরই সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২০২৫ সালে সেপ্টেম্বর মাসে নেপালে বিদ্রোহ শুরু করেন জেন জিরা। সেই আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ওলির বিরুদ্ধে আন্দোলনে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছিল। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে সেই আন্দোলন শুরু হলেও তা দ্রুত জনরোষে পরিণত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জাতির উদ্দেশে ভাষণে বলেন, নতুন সরকারের প্রতি তাঁর আস্থা রয়েছে। দেশের ভবিষ্যৎ এখন তরুণ প্রজন্মের হাতে বলে মন্তব্য করেন বিদায়ী সরকারি প্রধান। গত ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বালেন শাহের দল আরএসপি নিরঙ্কুশ জয় পায়। ১৬৫টি আসনের মধ্যে ১২৫টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি।

Post Views: 136

Continue Reading

Previous: আকাশপথে বিভ্রাটের জের, শুক্রবার বাতিল মমতার বিমান সফর, সড়কপথে অন্ডাল যাবেন মমতা
Next: শুক্রবার কলকাতায় আসছেন শাহ, বিজেপি-র ‘চার্জশিট’ প্রকাশ করতেই শাহের ঝটিকা সফর

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.