Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুক্রবার কলকাতায় আসছেন শাহ, বিজেপি-র ‘চার্জশিট’ প্রকাশ করতেই শাহের ঝটিকা সফর

শুক্রবার কলকাতায় আসছেন শাহ, বিজেপি-র ‘চার্জশিট’ প্রকাশ করতেই শাহের ঝটিকা সফর

Online Desk মার্চ 27, 2026
amit.jpg

ওঙ্কার ডেস্কঃ শুক্রবার রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। শনিবার নিউ টাউনের হোটেল থেকে বিজেপি-র ‘চার্জশিট’ প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চার্জশিট প্রকাশের পর আবার দুপুরেই ফিরে যাবেন দিল্লি।
বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ। ৯টা ৫৫ মিনিটে জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান ছাড়বে। কলকাতাইয় শাহ আসবেন রাত ১১টা ৪০ মিনিটে। সেখান থেকে সোজা নিউ টাউনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপি সূত্রে খবর, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ দলের শীর্ষনেতারা।
সূত্রের খবর, শনিবার বেলা ১২টা থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা। নিউ টাউনের ওই হোটেলেই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। ১ টা পর্যন্ত সেই অনুষ্ঠান হবে। তারপর বিমানবন্দর আসবেন শাহ। তাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে বেলা ১টা ২০ মিনিটে।
বিজেপি সূত্রে খবর, আগে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করা হবে। তার পর আসবে ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’। জানা গেছে, ‘চার্জশিট’-এ মমতার সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আনতে চলেছে। তিনটি মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ১৫ বছরের শাসনে রাজ্যের ‘অবনতি’র ১৪টি মূল ক্ষেত্র তুলে ধরা হচ্ছে বিজেপির ‘চার্জশিট’-এ। শুধু মমতা নয়, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

Post Views: 103

Continue Reading

Previous: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র, এই প্রথম মধেসি সম্প্রদায়ের কেউ সে দেশের সর্বোচ্চ পদে
Next: পুণ্যের টানে গঙ্গায় নেমে তলিয়ে গেল একই পরিবারের ৫ জন, রামনবমীতে শোকের আবহ বিহারের গ্রামে

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.