Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুণ্যের টানে গঙ্গায় নেমে তলিয়ে গেল একই পরিবারের ৫ জন, রামনবমীতে শোকের আবহ বিহারের গ্রামে

পুণ্যের টানে গঙ্গায় নেমে তলিয়ে গেল একই পরিবারের ৫ জন, রামনবমীতে শোকের আবহ বিহারের গ্রামে

Online Desk মার্চ 27, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: রামনবমী উপলক্ষে গঙ্গাস্নানে নেমেছিলেন একই পরিবারের পাঁচ জন। কিন্তু সেই স্নানে নামাই কাল হল তাঁদের। নদীর প্রবল স্রোতের তোড়ে তলিয়ে গেলেন সবাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার দেসরি থানা এলাকায়। দেসরির গানিয়ারি ঘাটে স্নানে নেমে তলিয়ে যাওয়া পাঁচ জনের মধ্যে ১৬ বছরের এক কিশোরীও রয়েছে।
রিপোর্ট অনুসারে, রামনবমী উপলক্ষে একই পরিবারের পাঁচ সদস্য গানিয়ারি ঘাটে গিয়েছিলেন। স্নান করার সময় আচমকা জলের স্রোতে তলিয়ে যান এক মহিলা। তিনি ডুবে যেতে থাকায় বাঁচানোর উদ্দেশে পরিবারের অন্য চার জন এগিয়ে যান। কিন্তু কেউ আর ফিরে আসতে পারেনি। প্রত্যেকেই নদীর জলে তলিয়ে যান। এই দৃশ্য দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন সেখানে উপস্থিত আরও মানুষজন। তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের চেষ্টায় দুই মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন এক মহিলা ও এক শিশু। তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে।
অন্য দিকে দুর্ঘটনার খবর পেয়েই দেসরি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। নিখোঁজদের খোঁজে জলে নামানো হয় ডুবুরি। নদীর জলে শুরু হয় তল্লাশি। প্রশাসনের আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Post Views: 120

Continue Reading

Previous: শুক্রবার কলকাতায় আসছেন শাহ, বিজেপি-র ‘চার্জশিট’ প্রকাশ করতেই শাহের ঝটিকা সফর
Next: ডব্লিউবিসিএস আধিকারিকদের কম গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ, ক্ষোভ বাড়ছে রাজ্য প্রশাসনে

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.