Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একাধিক ব্যাক্তির সঙ্গে প্রেমে মজে মালাইকা, নতুন প্রেমের গুঞ্জন নিয়ে কি জানালেন অভিনেত্রী?

একাধিক ব্যাক্তির সঙ্গে প্রেমে মজে মালাইকা, নতুন প্রেমের গুঞ্জন নিয়ে কি জানালেন অভিনেত্রী?

Online Desk মার্চ 27, 2026
fr.png

ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন, ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বার সংবাদের শিরোনামে থেকেছেন। আরও একবার ফের জোর চর্চা শুরু হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পরও একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এবার এই প্রসঙ্গে নিজেই মুখ খুললেন মালাইকা।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই ধরনের গুজব তাঁর কাছে নতুন নয় পাশপাশি যথেষ্ট বিরক্তিকর, তবে তিনি বিষয়টিকে খুব একটা কান দেন না। বরং পুরো ঘটনাকেই মজার মতো করেই নেন। মালাইকার কথায়, এই ধরনের খবর নিয়ে তিনি ও তাঁর ছেলে আরহান খান প্রায়ই হাসাহাসি করে থাকেন।
মালাইকা আরোরা ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সময় এই বিচ্ছেদ বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক বলিউডের অন্যতম চর্চার বিষয়ে পরিণত হয়। বয়সের পার্থক্য নিয়ে শুরুতে নানা সমালোচনা হলেও, তাঁরা তাতে পাত্তাও দেননি অভিনেত্রী। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর তাঁদের বিয়ের জল্পনাও ছড়িয়েছিল। তবে বিচ্ছেদের সঠিক কারণ প্রকাশ্যে আনেননি কেউই। নতুন সম্পর্কে জড়ানোর প্রসঙ্গে মালাইকা জানান, সম্পর্ক কখনও পরিকল্পনা করে হয় না। যদি হওয়ার থাকে, তাহলে তা স্বাভাবিকভাবেই হবে। তাঁর মতে, একজন ভালো সঙ্গী থাকা অবশ্যই ভালো, তবে সেটি তাঁর জীবনে বাধ্যতামূলক নয়। মালাইকা আরও স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে যদি তিনি আবার কোনও সম্পর্কে জড়ান, তাহলে তা হবে সম্পূর্ণ তা নিজের ইচ্ছেতেই করবেন।
গত বছর এক কনসার্টে মালাইকার সঙ্গে হর্ষ মেহতার ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। জানা যায়, হর্ষ নাকি মালাইকার থেকে ১৯ বছরের ছোট। এমনকি রোম সফরেও যুগলে দেখা গিয়েছিল তাঁদের। দিনকয়েক আগেই আবার স্প্লিটসভিলা-খ্যাত সৌরভ বেদির সঙ্গে একটি পার্টিতে মালাইকার ছবি ভাইরাল হওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়।

Post Views: 124

Continue Reading

Previous: জয়শঙ্করের ‘দালাল রাষ্ট্র’ মন্তব্যে তীব্র কূটনৈতিক বিতর্ক, পাকিস্তানের ক্ষোভে নতুন করে উত্তেজনা
Next: আকাশপথে বিভ্রাটের জের, শুক্রবার বাতিল মমতার বিমান সফর, সড়কপথে অন্ডাল যাবেন মমতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.