Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুলিশকে চড় আপ সমর্থকের, আতিশীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

পুলিশকে চড় আপ সমর্থকের, আতিশীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

Online Desk ফেব্রুয়ারি 4, 2025
atishi.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল। আম আদমি পার্টির ওই নেত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে বলে জানাল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুরী থানায় আতিশীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ প্রায় ৬০-৭০ জন আপ সমর্থককে সঙ্গে নিয়ে দিল্লির ফতেহ সিংহ মার্গের কাছে ঘোরাঘুরি করছিলেন আতিশী। সেই সময় তাঁদেরকে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আপ সমর্থকরা। শুধু তাই নয়, এক কনস্টেবলকে আপ সমর্থক সপাটে চড় মারেন বলেও অভিযোগ। দুজন আপ সমর্থক মিলে ওই পুলিশ কনস্টেবলকে হেনস্থাও করেন। যার পর আতিশী এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত দুই আপ সমর্থক অস্মিত এবং সাগর মেহতাকে আটক করেছে দিল্লি পুলিশ। আতিশীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে আতিশীর দাবি, তিনি নির্বাচনী বিধিভঙ্গ করেননি। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপি নেতা রমেশ বিধুড়ীর পরিবারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছেন তিনি। আর সে কারণেই তাঁকে নিশানা করছে দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন আপ নেত্রী। তিনি বলেন, ‘প্রকাশ্যে নির্বাচনী বিধি লঙ্ঘন করছে রমেশ বিধুড়ীজির পরিবার! তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ আমি তাদের বিরুদ্ধে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করতেই উল্টে আমার নামে মামলা করা হল!’
উল্লেখ্য রাজধানী দিল্লিতে বুধবার বিধানসভা ভোট। ৭০টি আসনে এক দফায় ভোট গ্রহণ হবে। আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা হবে।

Post Views: 71

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০৫ জন ভারতীয়কে সামরিক বিমানে ভারতে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন
Next: ফের কমবে তাপমাত্রা, সরস্বতী পুজোর পরেই আবহাওয়া বদলের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.