Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • ৯/১১-র ছকেই হামলার পরিকল্পনা! জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের

৯/১১-র ছকেই হামলার পরিকল্পনা! জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-63.webp

ফ্লাইদুবাইয়ের ইজরায়েলগামী বিমানে কো-পাইলটের ভয়ঙ্কর পরিকল্পনা এবার প্রকাশ্যে। যদিও একটি পরিকল্পনাও সফল হয়নি। তবে পরিকল্পনামাফিক ঘটনা ঘটলে মৃত্যু হতে পারত কয়েক-শো মানুষের।

অভিযুক্ত ওমানি নাগরিক হামাম আল-হাম্মামি এখন সংযুক্ত আরব আমিরশাহির হেফাজতে রয়েছে। তারাই তদন্ত করছে। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, গোয়েন্দাদের জেরায় নিজের পুরো ছক স্বীকার করেছে হামাম। সে জানিয়েছে, ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে খুন করে বিমানটি ক্র্যাশ করানোই ছিল তার মূল লক্ষ্য।

তদন্তকারীদের হামাম জানিয়েছে, তার প্রথম টার্গেট ছিল তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর। পরিকল্পনা ছিল, সেখানে পৌঁছে রানওয়েতে থাকা অন্য কোনও বিমানে ধাক্কা মারা। তা সম্ভব না হলে তেল আভিভ শহরের কোনও উঁচু বহুতলে বিমান ঢুকিয়ে দিত। তাতেও ব্যাপক প্রাণহানির আশঙ্কা ছিল। গোয়েন্দাদের অনুমান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় আল-কায়দার হামলাই তাকে অনুপ্রাণিত করেছিল।

ইজরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বিমান জর্ডনের আকাশসীমার কাছাকাছি আসতেই হামাম তার পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। তার আগে পর্যন্ত কাউকে কিছু বুঝতে দেয়নি। জর্ডন পেরিয়েই বিমানটির ইজরায়েলে ঢোকার কথা ছিল। সেই সময় ককপিটের ভিতরেই ক্যাপ্টেন স্মিতের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সে। হামামের ছক ছিল, স্মিতকে মেরে ফেলার পরও বিমানটি স্বাভাবিকভাবে তেল আভিভ পর্যন্ত উড়িয়ে নিয়ে যাবে, যাতে ল্যান্ডিংয়ের অনুমতি পেতে কোনও সমস্যা না হয়। তার বিকল্প পরিকল্পনাও তৈরি ছিল। বিমানবন্দরে সংঘর্ষ না ঘটাতে পারলে শহরের বহুতলে হামলা, এমনকী জর্ডনে থাকা কোনও আমেরিকান সেনা ঘাঁটিতেও বিমান নিয়ে আছড়ে পড়ার কথা ভেবে রেখেছিল সে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দেন ক্যাপ্টেন স্মিত।

গুরুতর জখম হয়েও হাল ছাড়েননি ভারতীয় পাইলট। রক্তাক্ত অবস্থায় কোনওমতে ককপিটের দরজা খুলে দেন তিনি। যাত্রীরা ঢুকে পড়ে হামামকে কাবু করেন। বিমানে যাত্রী হিসেবে থাকা অন্য দুই পাইলট ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং ১৮০ জন যাত্রী নিয়ে বিমানটিকে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান। অভিযোগ, শেষ মুহূর্তে পরিকল্পনা ভেস্তে যেতে দেখে মরিয়া হয়ে বিমানের অটোপাইলট এবং দু’টি ইঞ্জিনই বন্ধ করে দেয় হামাম। ফলে ৩০ সেকেন্ডের মধ্যে ১৪ হাজার ফুট নিচে নেমে যায় বিমানটি। তবে যাত্রী আসনে থাকা দুই ‘দেবদূত’ পাইলটের উপস্থিতি শেষ পর্যন্ত বিরাট বিপর্যয় থেকে বিমানটিকে রক্ষা করেন।

Continue Reading

Previous: লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী, মত সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার
Next: ক্যানিংয়ে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম ৭, আটক ৭

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.