Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ক্যানিংয়ে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম ৭, আটক ৭

ক্যানিংয়ে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম ৭, আটক ৭

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-64.webp

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: এবার প্রকাশ্যে বিজেপির অন্দর কলহ। গোষ্ঠী কলহে রীতিমত সংঘর্ষের ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন বলে খবর সূত্রের। অশান্তিতে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, আটক ও ধৃত মিলিয়ে মোট সাতজন অভিযুক্ত রয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু জাগরণ মঞ্চের সদস্য। আজ, সোমবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে। অভিযোগ, বিজেপির জেলা কমিটির প্রাক্তন সদস্য অসিত মন্ডলকে ক্যানিং রেল মাঠে এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর হয়। শুধু তাই নয় মাথা, হাতে এবং পিঠে গুরুতর আঘাত করা হয় তাঁকে। এমনকি বাদ যাননি তাঁর স্ত্রী ও পুত্রও।

দলীয় সূত্রে অভিযোগ, অসিতের বাড়িতে গিয়ে ভাঙচুরও চালান হয়। সেই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, এরপরেই ক্যানিং হাসপাতাল মোড়ে বিজেপির একটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ বিজেপির কর্মীরা। ভেঙে ফেলা হয় টিভি, কম্পিউটার, চেয়ার, টেবিল-সহ বেশ কিছু জিনিসপত্র। এমনকি ওই কার্যালয় থেকে প্রায় দেড় লক্ষ টাকা লুট করা হয়েছে বলেও দাবি অভিযোগকারীদের। শনিবার সকাল থেকে রবিবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় তাণ্ডব চলে এলাকায়।

অন্যদিকে বিজেপি সূত্রে অভিযোগ, যারা অভিযুক্ত তারা প্রত্যেকেই ‘নব্য বিজেপি’। অর্থাৎ ৪মে ভোটের ফল ঘোষণার পর তারা বিজেপির ছাতার তলায় এসেছে। এই অবস্থায় অশান্তির কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে তুলে জেল হেফাজতের আবেদন জানান হবে।

Continue Reading

Previous: ৯/১১-র ছকেই হামলার পরিকল্পনা! জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের
Next: বিশাল হাতে শিল্ড ফাইনালে মোহনবাগান

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.