Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাদ গেলেন স্মিথ, দিল্লির হয়ে ভালো খেলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ম্যাকগার্ক

বাদ গেলেন স্মিথ, দিল্লির হয়ে ভালো খেলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ম্যাকগার্ক

Online Desk মে 21, 2024
FB_IMG_1716289863359.jpg

স্পোর্টস ডেস্ক ——অবশেষে আইপিএলে ভাল ফর্মের পুরস্কার পেলেন। অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নিল অস্ট্রেলিয়া। সেই দলের রিজার্ভে রাখা হয়েছে ফ্রেজার-ম্যাকগার্ককে। দিল্লির জার্সিতে এবার নজর কাড়েন‌ ২২ বছরের অস্ট্রেলিয়ান তরুণ। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন। বিশ্বকাপের প্রাথমিক দলে তাঁকে রাখা হয়নি। সেই নিয়ে কম সমালোচনা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার। শেষমেষ টি-২০ বিশ্বকাপের জন্য সোমবার যে চূড়ান্ত দল ঘোষণা হয়েছে, সেখানে আছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তবে রিজার্ভ হিসেবে। অর্থাৎ কেউ চোট পেয়ে ছিটকে গেলে তখন সুযোগ পাবেন তিনি। আগেই ১৫ জনের দল বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই দলে কোনও পরিবর্তন করা হয়নি। এবার আরও দু’জনকে রিজার্ভে রাখা হল। ম্যাকগার্ক ছাড়াও ম্যাট শর্টকে নেওয়া হয়েছে। সুতরাং বাদের তালিকাতেই থাকলেন স্টিভ স্মিথ। তারকা ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ খেলবে অজিরা। টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। আইপিএল খেলা ক্রিকেটারদের মধ্যে দলে আছেন ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিডরা। তারমধ্যে প্রথম পাঁচজনের দল প্লে অফে‌ উঠেছে। অস্ট্রেলিয়া দল দু’দফায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছবে। আইপিএল শেষ হওয়ার পর বাকিরা দলের সঙ্গে যোগ দেবেন।

Post Views: 91

Continue Reading

Previous: অন্তঃসত্বা দীপিকা স্বামীর সাথে ভোট দিতে গিয়ে একি দেখালেন!
Next: বয়স আমার হাতে নেই অবসরের ইঙ্গিত ধোনির

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.