Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাম মন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে মদ মাংস-সহ আমিষ খাবার সরবরাহ নিষিদ্ধ করল অযোধ্যা প্রশাসন

রাম মন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে মদ মাংস-সহ আমিষ খাবার সরবরাহ নিষিদ্ধ করল অযোধ্যা প্রশাসন

Online Desk জানুয়ারি 10, 2026
20260110_104023.jpg

ওঙ্কার ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আমিষ খাবার সরবরাহ নিষিদ্ধ করল প্রশাসন। শুক্রবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলো ‘পঞ্চকোশী পরিক্রমা’ এলাকার মধ্যে আমিষ খাবার সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের এক কর্তা জানান, আমরা জানতে পেরেছি অযোধ্যার কিছু হোটেল এবং হোমস্টে অতিথিদের আমিষ খাবার ও মদ পরিবেশন করছে। এই ধরনের কাজ কর্ম না করার জন্য প্রশাসনের তরফে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে অযোধ্যা পুরসভা ১৪ কিলোমিটার দীর্ঘ রাম পথের ধারে মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেও, গত নয় মাসে এই নিষেধাজ্ঞা খুব কমই কার্যকর হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই রাস্তার ধারে দুই ডজনেরও বেশি দোকানে মদ বিক্রি হচ্ছে।

এ বিষয়ে পুরসভার এক আধিকারিক বলেন, পুরসভা ফৈজাবাদ-সহ রাম পথের ধারের মাংসের দোকানগুলো সরিয়ে দিয়েছে। কিন্তু মদের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের অনুমোদনের দরকার ছিল।

অ্যাসিস্ট্যান্ট ফুড কমিশনার মানিক চন্দ্র সিং বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটকদের কাছে আমিষ খাবার সরবরাহ করা হচ্ছে। এমন অভিযোগ পেয়েছি। তাঁর কথায়, ‘অভিযোগের প্রেক্ষিতে অনলাইন আমিষ খাবার সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত হোটেল, দোকানদার এবং ডেলিভারি সংস্থাগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে। নিয়ম যথাযথ মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নজরদারি চালানো হবে।’

Post Views: 133

Continue Reading

Previous: ‘ইডি অভিযান দুর্ভাগ্যজনক’, প্রথম প্রতিক্রিয়া আই-প্যাক-এর
Next: ভেনেজুয়েলার তেল ঘিরে কড়া অবস্থান যুক্তরাষ্ট্রের; তেল সংস্থার সঙ্গে বৈঠকে ট্রাম্প

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.