Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জাঁকিয়ে শীত পড়তেই অযোধ্যা পাহাড়ে ভিড় পর্যটকদের

জাঁকিয়ে শীত পড়তেই অযোধ্যা পাহাড়ে ভিড় পর্যটকদের

Online Desk ডিসেম্বর 26, 2025
ayodhya-pahar.jpg

প্রদীপ মাহাতো, ওঙ্কার ডেস্ক: বাঙালি পর্যটকদের কাছে শীতকাল মানেই পায়ের তলায় সর্ষে। শীতের আমেজ উপভোগ করতে গায়ে গরম জামা চাপিয়ে বিভিন্ন পর্যটন স্থলে ভিড় জমান তাঁরা। চলতি মরসুমে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়।

পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা পাহাড়। যাতে সহজ হয় ভ্রমণ সে কারণে রাস্তা ঘাট সংস্কার করা হয়েছে। তবে পর্যটকদের নজরে কিছু সমস্যাও ধরা পড়েছে। রাস্তার টার্নিং গুলোতে মিরর লাগালে ভ্রমণ অনেকটা নিরাপদ ও মসৃণ হত বলে মত ঘুরতে যাওয়া অনেকের। এছাড়াও মার্বেল লেক, বামনী ফলস এর মতো জায়গাগুলিতে রেলিং এর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘুরতে আসা পর্যটকদের জন্য শৌচালয়ের বন্দোবস্ত করার দাবিও জানিয়েছেন তাঁরা।

অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসা হুগলির চুঁচুড়ার বাসিন্দা কার্তিক রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন কেন্দ্রগুলির উপর নজর দিয়েছেন। সে কারণে তাঁকে ধন্যবাদ জানাই। তবে আরও ভাল ভাবে নজর দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। এক হোটেলের ম্যানেজার দাবি করেন, চলতি বছরে অন্যান্য সব বছরের থেকে রেকর্ড সংখ্যক ভিড় হবে। স্থানীয় কেদার সিং মুড়ার দাবি পর্যটকদের জন্য সময় নির্ধারণ রাতের ক্ষেত্রে ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করলে ভাল হয়। পর্যটকদেরকেও প্লাস্টিক ব্যবহারে সচেতন হওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Post Views: 200

Continue Reading

Previous: জি রাম জি বিলে ঠিকাদারদের সুবিধা, প্রশ্নের মুখ স্থানীয় শ্রমিকদের স্বার্থ, চিন্তায় শ্রমিক সংগঠন
Next: ৩৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল একটি শাড়ি, সুচ-সুতোর কারুকার্যে নজর কাড়ছেন মমতাজরা

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.