Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বাবরি মসজিদ’ নির্মাণের বাজেট ৩০০ কোটি, এক শিল্পপতি দিলেন শুধু ৮০ কোটি

‘বাবরি মসজিদ’ নির্মাণের বাজেট ৩০০ কোটি, এক শিল্পপতি দিলেন শুধু ৮০ কোটি

Online Desk ডিসেম্বর 6, 2025
humayun-babri-2.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূলের সাসপেন্ডেডে বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে শিলান্যাস হওয়া মসজিদ নির্মাণ সম্পন্ন করতে প্রয়োজন ৩০০ কোটি টাকা। এই ধর্মস্থান তৈরি করতে টাকার অভাব হবে না বলে আগেই আশ্বস্ত করেছেন ভরতপুরের বিধায়ক। এই আবহে শনিবার শিলান্যাসের কর্মসূচির মাঝে জানা গেল, এক শিল্পপতি এই মসজিদ নির্মাণের জন্য কেবল দান করছেন ৮০ কোটি টাকা। তবে তাঁর নাম প্রকাশ করেননি আয়োজকরা।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে হুমায়ুন জানান, ভারতের এক বড় মাপের শিল্পপতি তাঁকে ফোন করে আশ্বস্ত করেছেন, মসজিদ নির্মাণে ৮০ কোটি টাকা দেওয়ার কথা। এরপর বাবরি মসজিদ নির্মাণ কে আটকাবে? প্রশ্ন তোলেন ভরতপুরের বিধায়ক। মসজিদের পাশাপাশি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হবে। হুমায়ুন বলেন, ‘আমার ধর্মের প্রতি আমি আস্থাশীল, অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। তবে কেউ যদি মসজিদের ইট খুলতে আসে… শহিদ হব তাও একটা ইটও খুলতে দেব না।’

উল্লেখ্য, ১৯৯২ সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন করসেবকরা। সেই ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নির্মাণ করতে এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছিলেন হুমায়ুন। মসজিদের শিলান্যাস কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকেই বেলডাঙায় উপচে পড়ে ভিড়। বহু মানুষকে দেখা যায় মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন দান করার উদ্দেশে। অনেকে টাকা দিয়েছেন মসজিদ নির্মাণের উদ্দেশে।

Post Views: 174

Continue Reading

Previous: ইন্ডিগো-র পাইলট নিয়ম শিথিলতায় তীব্র আপত্তি পাইলট সংগঠনের; নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Next: ইন্ডিগোর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র, সিইও পিটার এলবার্সকে অপসারণের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.