Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পুজোর মুখে বাঘাযতীনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৫টি দোকান!

পুজোর মুখে বাঘাযতীনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৫টি দোকান!

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-2026-10-20T101238.040.webp

কলকাতা: দুর্গাপুজোর আবহের মধ্যেই দক্ষিণ কলকাতায় বড় অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে বাঘাযতীন বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান।

দমকল সূত্রে খবর, ভোর প্রায় ৪টে নাগাদ বাজারের ভিতরে একটি বাতাসা তৈরির দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নেতাজিনগর থানার পুলিশ এবং দমকল। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১৫টি ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন যাতে বাজারের অন্য অংশে না ছড়ায়, তা আটকান।

কী কারণে বাতাসার দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও হিসাব করা হয়নি, তবে ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান, লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এই অগ্নিকাণ্ডের জেরে গড়িয়া ও যাদবপুরের মধ্যে সংযোগকারী রাজা এসসি মল্লিক রোডে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে ভোরে আগুনের খবর পেয়ে বাজারে ছুটে আসেন ব্যবসায়ীরা। পুজোর মরশুমে সর্বস্ব খুইয়ে ভেঙে পড়েন অনেকেই। ঘটনাস্থল পরিদর্শন করেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

Continue Reading

Previous: শান্তি বজায় রাখার জন্য বন্ড চেয়ে পুলিশের নোটিশ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আইসা সভানেত্রী নেহা বোরা
Next: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে গুজব থেকেই হুড়োহুড়ি, মণ্ডপ ভাঙার প্রমাণ মেলেনি, জানাল পুলিশ

সম্পর্কিত গল্প

Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-11.webp

যাদবপুরে সিপিএমের বই স্টল-কাণ্ড: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে করা মামলা খারিজ হাই কোর্টে

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.