Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই’র হাতে গ্রেফতার তিন রেল কর্মী

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই’র হাতে গ্রেফতার তিন রেল কর্মী

Online Desk জুলাই 7, 2023
88.png

সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনজন রেলকর্মীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ গ্রেফতার হওয়া রেলকর্মীরা হলেন, বালেশ্বর স্টেশনের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র সিগন্যালস অরুণ কুমার মহন্ত, টেকনিশিয়ান পাপ্পু কুমার এবং সোরো স্টেশনের সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান। তিনজনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। তাদের দিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে সিবিআই৷
জানা গিয়েছে, ‘ভুল সিগন্যাল’র জন্যই বালেশ্বরের এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল৷ তাছাড়া, সিগন্যালিং এবং টেলি কমিউনিকেশন দফতরে একাধিক ক্ষেত্রে গাফিলতির প্রমাণ মিলেছে৷ যদি আগেই সমস্যার বিষয়ে রেড ফ্ল্যাগ দেওয়া যেত, তাহলে হয়ত দুর্ঘটনা এড়ানো যেত, বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা্র৷

ইতিমধ্যে কমিশন অফ রেলওয়ে সেফটি (সিআরএস) রেলওয়ে বোর্ডকে যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল, তাতেও উল্লেখ ছিল, বাহানাগা বাজার যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল, সেখানকার দুটি সমান্তরাল ট্র্যাকে যে বারবার স্যুইচের সমস্যা দেখা যাচ্ছে, তা যদি আগে থেকে জানানো হত, তাহলে রেলের এস অ্যান্ড টি দফতরের কর্মীরা তা সমাধানের ব্যবস্থা করতে পারতেন৷ কিন্তু, তা করা হয়নি৷
গত ২ জুন করমণ্ডল এক্সপ্রেস এবং হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে মোট ২ হাজার ২৯৬ জন যাত্রী যাত্রা করছিলেন৷ সন্ধে পৌনে ৭ টা নাগাদ ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা৷ মৃত্যু হয় কমপক্ষে ২৯১ জনের৷ আহত অন্তত ১০০০ জন৷ এই দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র ছিল কি না, তারই তদন্ত করছে সিবিআই৷ এখনও বহু জনের খোঁজ মেলেনি৷ বহু দেহ শনাক্ত হয়নি৷

Post Views: 76

Continue Reading

Previous: বিধাননগরের কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পোস্টার
Next: WBPanchayatElection একঘণ্টায় ভোট শেষ!

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.