Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বালুচিস্তানের সোনার খনিতে বিনিয়োগ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

বালুচিস্তানের সোনার খনিতে বিনিয়োগ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
trump-shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: এমনিতেই সব সময় সন্ত্রাস ও বিদ্রোহে জর্জরিত থাকে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। এই অঞ্চলের মানুষের অভিযোগ, পাকিস্তান সরকার এই প্রদেশের উন্নয়নে নজর দেয় না। তবে এই ভূখণ্ডের গভীরে রয়েছে বিপুল সোনা ও তামা। আর সেদিকেই নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বালুচিস্তানের তামা ও সোনার খনিতে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বালুচিস্তানে রয়েছে ‘রেকো ডিক’ খনি। এই খনিতেই বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ সোনা এবং তামা রয়েছে বলে মনে করা হয়।

উল্লেখ্য, গত বুধবার ‘প্রোজেক্ট ভল্ট’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রকল্পে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গা থেকে দুষ্প্রাপ্য খনিজ সংগ্রহ করা হবে। ১২০০ কোটি টাকার এই প্রকল্পে পাকিস্তানেই অর্থ ঢালা হচ্ছে। এর জন্য ঋণ দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক।

প্রসঙ্গত বালুচিস্তানের অনেক খনিতে অর্থ বিনিয়োগ করেছে চিন। এ বার মার্কিন যুক্তরাষ্ট্রও বিনিয়োগ করতে চলেছে। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের এই প্রদেশের বিদ্রোহী সংগঠনগুলির অভিযোগ, মুনাফার লোভে খনিজসমৃদ্ধ বালুচিস্তানকে অন্য রাষ্ট্রের কাছে ‘বিক্রি’ করে দিচ্ছে ইসলামাবাদ। বালুচদের জন্য উন্নয়নের কাজও করা হচ্ছে না।

Post Views: 53

Continue Reading

Previous: আর জি কর দুর্নীতি মামলায় বিপাকে আখতার আলি, জারি গ্রেফতারি পরোয়ানা
Next: আর জি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল ইডি, তালিকায় কাদের নাম‍!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.