Skip to content
মে 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলার কোচ লক্ষ্মীই, কোচিং আসছেন মনোজও

বাংলার কোচ লক্ষ্মীই, কোচিং আসছেন মনোজও

Online Desk মে 26, 2026
Lakshmi.jpg

স্পোর্টস রিপোর্টার : বাংলার সিনিয়র দলের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লার উপরই আস্থা রাখলো সিএবি।লক্ষ্মীর কোচিং গতবছর সেমিফাইনাল সহ দু’বার সেমিফাইনাল। একবার ফাইনালে উঠেছে বাংলা। ইন্টারভিউবাকিদের মত লক্ষ্মীও দেন আর তাকেই কোচ করা হল। তবে সহকারী হিসাবে বদল আনা হচ্ছে।তাঁর সহকারী হিসাবে নিয়ে আসা হচ্ছে মুম্বইয়ের সুরেন্দ্র ভাবেকে। তিনি সহকারীর সঙ্গে টিমের ব্যা টিং কোচের দায়িত্বও সামলাবেন। তবে কোচিং গ্রুপ থেকে বাদ পড়েছেন বাংলার প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ী।

অনূর্ধ্ব তেইশ টিমের কোচ থাকার সময় দল ফাইনাল খেলেছে । চ্যা ম্পিয়ন হয়েছে তার কোচিংয়ে।গত দু’বছর সৌরাশিসকে অনূর্ধ্ব উনিশ টিমের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানেও তিনি সফল। রাজনীতি ছেড়ে কোচিংয়ে আসতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও। ক্রিকেট থেকে অবসরের পর ঘনিষ্ঠমহলে মনোজ জানিয়েছিলেন তিনি কোচিংয়ে আসতে চান। বাংলার কোচিংয়ের সঙ্গে তাঁকে যুক্ত করা হচ্ছে। বাংলার অনূর্ধ্ব উনিশ টিমের হেড কোচ দায়িত্ব নিয়ে আনা হচ্ছে মনোজকে। একইসঙ্গে আর এক বাংলার তারকা অনুষ্টুপ মজুমদারেরও কোচিংয়ে হাতেখড়ি হতে চলেছে।

গত কয়েকবছর বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যা ন ছিলেন অনুষ্টুপ। তিনি যে খেলা ছাড়তে পারেন, তার একটা আভাস পাওয়া যাচ্ছিল। তাঁকে দায়িত্ব দিতে চলেছে সিএবিঅনূর্ধ্ব তেইশ টিমের কোচ থাকছেন ঋদ্ধিমান সাহা। গতবার তিনি একই দায়িত্বে ছিলেন। অবশ্যে ঋদ্ধির সহকারী বদলাতে চলেছে। প্রাক্তন পেসার সাবির আলিকে ঋদ্ধির ডেপুটি করে নিয়ে আসা হচ্ছে। সবকিছু ঠিক হয়ে গেলেও সিনিয়র টিমের বোলিং কোচ কে হবেন, সেটা চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শট টেটের নাম শোনা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে টেটের। সেটা আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশের সঙ্গে টেটের বার্ষিক চুক্তি প্রায় দু’কোটির কাছাকাছি। বাংলাদেশ বোর্ডকে টেট এখনও কিছু জানাননি।

Post Views: 38

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক
Next: স্বরূপনগর সীমান্তে ফের বাংলাদেশিদের ভিড়! মুখ্যমন্ত্রীর সাফ কথা ‘জলদি জলদি ভাগো’

সম্পর্কিত গল্প

Kunal.jpg

মোহনবাগানের সহ সভাপতি থেকে পদত্যাগ কুণাল ঘোষের

Online Desk মে 26, 2026
Untitled.png

বিশ্বকাপ দলের ডাকনাম!

Online Desk মে 26, 2026
Untitled.png

মন্ত্রীসভা সাজানো নিয়ে কাটছে জট, নয়া শপথ গ্রহণে থাকতে চলেছে একাধিক চমক

Online Desk মে 26, 2026

You may have missed

Bangladeshi.jpg

স্বরূপনগর সীমান্তে ফের বাংলাদেশিদের ভিড়! মুখ্যমন্ত্রীর সাফ কথা ‘জলদি জলদি ভাগো’

Online Desk মে 26, 2026
Lakshmi.jpg

বাংলার কোচ লক্ষ্মীই, কোচিং আসছেন মনোজও

Online Desk মে 26, 2026
well.jpg

মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক

Online Desk মে 26, 2026
maoist.jpg

মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা, তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী দম্পতির

Online Desk মে 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.